Jeremiah 23:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের নবীদের মধ্যে সাংঘাতিক ব্যাপার দেখেছি; তারা জেনা করে ও মিথ্যার পথে চলে এবং দুর্বৃত্তদের হাত এমন বলবান করে যে, কেউ তার কুপথ থেকে ফেরে না; তারা সকলে আমার কাছে সাদুমের মত এবং সেখানকার নিবাসীরা আমুরার সমান হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার জেরুশালেমের ভাববাদীদের মধ্যে, আমি এই ভয়ংকর ব্যাপার দেখেছি, তারা ব্যভিচার করে ও মিথ্যাচারের জীবন কাটায়। তারা অন্যায়কারীদের হাত শক্ত করে, যেন কেউই তার দুষ্টতার পথ থেকে না ফেরে। তারা সবাই আমার কাছে সদোমের লোকদের মতো; জেরুশালেমের লোকেরা ঘমোরার মতো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের ভাববাদিগণের মধ্যে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি; তাহারা ব্যভিচার করে, ও মিথ্যারূপ পথে চলে, এবং কদাচারীদের হস্ত এমন বলবান্‌ করে যে, কেহ আপন কুপথ হইতে ফিরে না; তাহারা সকলে আমার কাছে সদোমের তুল্য, এবং সেখানকার নিবাসীরা ঘমোরার সমান হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের ভাববাদিগণের মধ্যে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি; তাহারা ব্যভিচার করে, ও মিথ্যার পথে চলে, এবং কদাচারীদের হস্ত এমন বলবান করে যে, কেহ আপন কুপথ হইতে ফিরে না; তাহারা সকলে আমার কাছে সদোমের তুল্য, এবং সেখানকার নিবাসীরা ঘমোরার সমান হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ ছাড়া যিরূশালেমের নবীদের মধ্যে এই ভয়ংকর ব্যাপার দেখেছি যে, তারা ব্যভিচার করে এবং মিথ্যার মধ্যে জীবন কাটায়। তারা অন্যায়কারীদের হাত এমন শক্ত করে যার জন্য কেউ তার দুষ্টতা থেকে ফেরে না। তারা সবাই আমার কাছে সদোম ও ঘমোরার লোকদের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ ছাড়া জেরুজালেমের নবীদের মধ্যে এই ভয়ংকর ব্যাপার দেখেছি যে, তারা জেনা করে এবং মিথ্যার মধ্যে জীবন কাটায়। তারা অন্যায়কারীদের হাত এমন শক্ত করে যার জন্য কেউ তার দুষ্টতা থেকে ফেরে না। তারা সবাই আমার কাছে সাদুম ও আমুরার লোকদের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি দেখেছি জেরুশালেমের নবীরা নিকৃষ্ট তাদের চেয়েও, ব্যভিচার করে তারা, মিথ্যা কথা বলে, অন্যায় কাজে সাহায্য করে মানুষকে যাতে দুষ্কর্ম বন্ধ না করে কেউ। আমার চোখে তারা সদোম-ঘমোরার মানুষের মতই মন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন দেখছি যিহূদার ভাববাদীরা সেই সব গর্হিত কাজগুলি জেরুশালেমে করছে| এই ভাববাদীরা পাপ ও ব্যভিচার করে বেড়াচ্ছে| তারা মিথ্যেকেই প্রশয় দিয়ে এসেছে এবং তারা ভুল শিক্ষাগুলিকে পালন করেছিল| অসৎ‌ লোকদের তারা একটা না একটা গর্হিত কাজ করার ব্যাপারে উৎসাহ দিয়ে এসেছে| তাই যিহূদার মানুষ সদোমের মানুষের মতো পাপ থেকে বিরত থাকেনি| এখন জেরুশালেম আমার কাছে ঘমোরার মতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের ভাববাদীদের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখেছি, তারা ব্যভিচার করে এবং মিথ্যার পথে হাঁটে। তারা অন্যায়কারীদের হাত শক্ত করে! কেউ তার দুষ্টতা থেকে ফেরে না। তারা সবাই আমার কাছে সদোমের মত, যিরূশালেমের অধিবাসীরা ঘমোরার মত।”