Jeremiah 23:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বাহিনীগণের মাবুদ সেই নবীদের বিষয়ে এই কথা বলেন, দেখ, আমি তাদেরকে নাগদানা ভোজন করাব, বিষবৃক্ষের রস পান করাব, কেননা জেরুশালেমের নবীদের থেকে নাফরমানী উৎপন্ন হয়ে সমস্ত দেশ ছেয়ে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, ভাববাদীদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “আমি তাদের খেতে দেব তেতো আহার, পান করার জন্য বিষাক্ত জল, কারণ জেরুশালেমের সব ভাববাদীর কাছ থেকে ভক্তিহীনতা ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু সেই ভাববাদিগণের বিষয়ে এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে নাগদানা ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব, কেননা পামরতা যিরূশালেমের ভাববাদিগণ হইতে উৎপন্ন হইয়া সমস্ত দেশ ব্যাপিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু সেই ভাববাদিগণের বিষয়ে এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে নাগদানা ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব, কেননা পামরতা যিরূশালেমের ভাববাদিগণ হইতে উৎপন্ন হইয়া সমস্ত দেশ ব্যাপিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু নবীদের সম্বন্ধে বলছি, আমি তাদের তেতো খাবার ও বিষাক্ত জল খাওয়াব, কারণ যিরূশালেমের নবীদের কাছ থেকে ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা সমস্ত দেশময় ছড়িয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আমি আল্লাহ্ রাব্বুল আলামীন নবীদের সম্বন্ধে বলছি, আমি তাদের তেতো খাবার ও বিষাক্ত পানি খাওয়াব, কারণ জেরুজালেমের নবীদের কাছ থেকে আল্লাহ্র প্রতি ভয়হীনতা সমস্ত দেশময় ছড়িয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, জেরুশালেমের প্রবক্তা নবীদের সম্বন্ধে বলছি, ‘আমি তাদের খেতে দেব তেতো শাক, পান করতে দেব গরল, কারণ সারা দেশে তারা ছড়িয়ে দিয়েছে অধর্ম।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু সর্বশক্তিমান ভাববাদীদের সম্বন্ধে যা বলেন তা হল এই: “আমি ঐ ভাববাদীদের শাস্তি দেব| বিষাক্ত খাদ্য ও জল পান করার মতো শাস্তি দেব| ভাববাদীরা আত্মিক অসুখে ভুগতে শুরু করেছিল এবং সেই অসুখ সারা দেশে ছড়িয়ে পড়েছিল| তাই আমি ঐ ভাববাদীদের শাস্তি দেব| ঐ অসুখ ভাববাদীদের মাধ্যমে জেরুশালেমে এসেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য বাহিনীগণের সদাপ্রভু ভাববাদীদের সম্বন্ধে এই কথা বলেন, “দেখ, আমি তাদের তেতো খাবার খাওয়াব ও বিষাক্ত জল পান করাব, কারণ যিরূশালেমের ভাববাদীদের কাছ থেকে অশুচিতা সমস্ত দেশে ছড়িয়ে গেছে।”