Jeremiah 23:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, ঐ যে নবীরা তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী বলে, তাদের কথা শুনো না, তারা তোমাদেরকে ভুলায়; তারা নিজ নিজ হৃদয়ের দর্শন বলে, মাবুদের মুখে শুনে বলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “ভাববাদীরা তোমাদের কাছে যে ভাববাণী বলে, তোমরা সেই কথা শুনো না; তারা মিথ্যা আশা তোমাদের মনে ভরায়। তাদের মনগড়া দর্শনের কথা তারা বলে, যা সদাপ্রভুর মুখ থেকে নির্গত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ঐ যে ভাববাদিগণ তোমাদের কাছে ভাববাণী বলে, তাহাদের কথা শুনিও না, তাহারা তোমাদিগকে ভুলায়; তাহারা আপন আপন হৃদয়ের দর্শন বলে, সদাপ্রভুর মুখে শুনিয়া বলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ঐ যে ভাববাদিগণ তোমাদের কাছে ভাববাণী বলে, তাহাদের কথা শুনিও না, তাহারা তোমাদিগকে ভুলায়; তাহারা আপন আপন হৃদয়ের দর্শন বলে, সদাপ্রভুর মুখে শুনিয়া বলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “নবীরা যে কথা বলছে তা তোমরা শুনো না; তারা তোমাদের মনে মিথ্যা আশা জাগিয়েছে। তারা সদাপ্রভুর মুখ থেকে শুনে কথা বলে না বরং নিজেদের মনগড়া দর্শনের কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “নবীরা যে কথা বলছে তা তোমরা শুনো না; তারা তোমাদের মনে মিথ্যা আশা জাগিয়েছে। তারা মাবুদের মুখ থেকে শুনে কথা বলে না বরং নিজেদের মনগড়া দর্শনের কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, ঐ নবীদের কথা তোমরা শুনো না। তারা মিথ্যা আশায় তোমাদের মন ভরে দিচ্ছে। তারা তাদের কল্পিত কথা তোমাদের বলে, আমার কথা বলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেন: “ভাববাদীরা যা বলেছে তার দিকে তোমরা মন দিও না| তারা তোমাদের বোকা বানাতে চাইছে| ঐ ভাববাদীরা স্বপ্নদর্শন সম্বন্ধে কথা বলছে| কিন্তু তারা আমার কাছ থেকে কোন স্বপ্নাদেশ পায় নি| ঐ স্বপ্নদর্শনগুলো তাদের নিজেদের মনের স্বপ্নদর্শন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “যে ভাববাদীরা তোমাদের কাছে ভাববাণী করে তোমরা তাদের কথা শোন না। তারা তোমাদের প্রতারিত করে! তারা সদাপ্রভুর মুখ থেকে না, নিজেদের মন থেকে দর্শনের কথা বলে।