Jeremiah 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমাকে অবজ্ঞা করে, তাদের কাছে তারা অবিরত বলে, মাবুদ বলেছেন, তোমাদের শান্তি হবে; এবং যারা নিজ নিজ হৃদয়ের কঠিনতায় চলে, তাদের প্রত্যেক জনকে বলে, অমঙ্গল তোমাদের কাছে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমাকে অবজ্ঞা করে, তারা তাদের কাছে বলে যায়, ‘সদাপ্রভু বলেন: তোমাদের শান্তি হবে।’ আর যারাই তাদের হৃদয়ের একগুঁয়েমির অধীনে চলে, তারা বলে, ‘তোমাদের কোনো ক্ষতি হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমাকে অবজ্ঞা করে, তাহাদের কাছে তাহারা অবিরত বলে, সদাপ্রভু বলিয়াছেন, তোমাদের শান্তি হইবে; এবং যাহারা আপন আপন হৃদয়ের কঠিনতায় চলে, তাহাদের প্রত্যেক জনকে বলে, অমঙ্গল তোমাদের কাছে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমাকে অবজ্ঞা করে, তাহাদের কাছে তাহারা অবিরত বলে, সদাপ্রভু বলিয়াছেন, তোমাদের শান্তি হইবে; এবং যাহারা আপন আপন হৃদয়ের কঠিনতায় চলে, তাহাদের প্রত্যেক জনকে বলে, অমঙ্গল তোমাদের কাছে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাকে তুচ্ছ করে তাদের কাছে সেই নবীরা এই কথা বলতে থাকে, ‘সদাপ্রভু বলছেন, তোমাদের শান্তি হবে’; আর যারা নিজেদের অন্তরের একগুঁয়েমিতে চলে তারা তাদের বলে, ‘তোমাদের কোন বিপদ হবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাকে তুচ্ছ করে তাদের কাছে সেই নবীরা এই কথা বলতে থাকে, ‘মাবুদ বলছেন, তোমাদের শান্তি হবে’; আর যারা নিজেদের দিলের একগুঁয়েমিতে চলে তারা তাদের বলে, ‘তোমাদের কোন বিপদ হবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমার কথা শুনতে চায় না, তাদের কাছে তারা বলে, ‘ভালভাবেই তোমাদের জীবন কাটবে’। যারা উদ্ধত, দুর্বিনীত তাদের প্রত্যেককে তারা বলে, বিপর্যয় তোমাদের স্পর্শ করবে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক প্রভুর সৎয বার্তাকে ঘৃণা করে তাই ভাববাদীরা ঐ লোকদের ভুল বার্তা দেয়| তারা বলে, ‘তোমরা শান্তিতে বিরাজ করবে|’ কিছু মানুষ ভীষণ একগুঁয়ে, জেদী| তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে| তাই সেই সুযোগ নিয়ে ভাববাদীরা ঐ জেদী লোকদের বলল, ‘তোমাদের সঙ্গে খারাপ কোন ঘটনা ঘটবে না!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সর্বদা তাদের কাছে এই কথা বলে, যারা আমাকে অসম্মান করে, ‘সদাপ্রভু ঘোষণা করেন, তোমাদের শান্তি হবে।’ যারা নিজেদের হৃদয়ের একগুঁয়েমিতে চলে, তারা বলে, ‘তোমাদের উপর বিপদ আসবে না।’