Jeremiah 23:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের ঝটিকা, তাঁর প্রচণ্ড ক্রোধ, হ্যাঁ, ঘূর্ণিবাতাস বয়ে যাচ্ছে; তা দুষ্টদের মাথায় লাগবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, সদাপ্রভুর ক্রোধ ঝড়ের মতো আছড়ে পড়বে, তা ঘূর্ণিবায়ুর মতো ঘুরে ঘুরে দুষ্টদের মাথায় পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, ঘূর্ণ্যমান ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, ঘূর্ণমান ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমার ক্রোধ ঝড়ের মত ফেটে পড়বে আর দুষ্টদের মাথার উপরে ঘুরে ঘুরে পড়বে ঘূর্ণিবাতাসের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমার রাগ ঝড়ের মত ফেটে পড়বে আর দুষ্টদের মাথার উপরে ঘুরে ঘুরে পড়বে ঘূর্ণিবাতাসের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ক্রোধ হল ঝড়, একটি ভয়াবহ ঘূর্ণী, যা দুরাচারদের মাথার উপর গর্জন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন প্রভুর কাছ থেকে ঝড়ের মতো শাস্তি আসবে| প্রভুর রোধ হল ঘূর্ণিঝড়| সেই ঝড় অসৎ‌ লোকেদের মাথার ওপর হুড়মুড় করে ভেঙ্গে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুর থেকে ঝড় আসছে! তাঁর ক্রোধ ছুটে যাচ্ছে এবং প্রচণ্ড ঘূর্ণি ঝড় বার হচ্ছে। দুষ্টদের মাথার উপরে এটা ঘুরছে।