Jeremiah 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সেই নবীদেরকে প্রেরণ করি নি, তারা নিজেরা দৌড়েছে; আমি তাদেরকে বলি নি, তারা নিজেরা ভবিষ্যদ্বাণী বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এসব ভাববাদীকে প্রেরণ করিনি, তবুও তারা নিজেদেরই বার্তা আমার বলে দাবি করেছে। আমি তাদের সঙ্গে কথা বলিনি, তবুও তারা ভাববাণী বলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সেই ভাববাদিগণকে প্রেরণ করি নাই, তাহারা আপনারা দৌড়িয়াছে; আমি তাহাদিগকে বলি নাই, তাহারা আপনারা ভাববাণী বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সেই ভাববাদিগণকে প্রেরণ করি নাই, তাহারা নিজেরা দৌড়াইয়াছে; আমি তাহাদিগকে বলি নাই, তাহারা নিজেরা ভাববাণী বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই নবীদের আমি পাঠাই নি, তবুও তারা আগ্রহের সংগে তাদের সংবাদ লোকদের জানিয়েছে; আমি তাদের কোন কথা বলি নি, তবুও তারা কথা বলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই নবীদের আমি পাঠাই নি, তবুও তারা আগ্রহের সংগে তাদের সংবাদ লোকদের জানিয়েছে; আমি তাদের কোন কথা বলি নি, তবুও তারা কথা বলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, আমি এই সব নবীদের পাঠাইনি, কিন্তু তা সত্ত্বেও তারা গিয়েছে। আমি তাদের কোনও বাধা দিইনি, কিন্তু তবু তারা আমার নাম নিয়ে কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐ ভাববাদীদের পাঠাইনি| অথচ তারা দৌড়ে বেড়ালো নিজেদের তৈরী বার্তা নিয়ে| আমি তাদের সঙ্গে কথা বলিনি| অথচ তারা আমার নাম করে প্রচার করেছিল তাদের ভ্রান্ত ধর্মোপদেশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাববাদীদের আমি পাঠাই নি। তারা নিজেরাই প্রকাশিত হয়েছে। আমি তাদের কোন কথা ঘোষণা করিনি, কিন্তু তবুও তারা ভাববাণী করেছে।