Jeremiah 23:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা যদি আমার সভায় দাঁড়াত, তবে আমার লোকদেরকে আমার কালাম শোনাত এবং তাদের কুপথ ও তাদের নাফরমানী কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যদি তারা আমার দরবারে দাঁড়াত, তারা আমার কথা আমার প্রজাদের কাছে ঘোষণা করত এবং তাদের মন্দ পথ ও সব মন্দ কর্ম করা থেকে ফেরাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা যদি আমার সভায় দাঁড়াইত, তবে আমার প্রজাদিগকে আমার বাক্য শুনাইত, এবং তাহাদের কুপথ হইতে ও তাহাদের ক্রিয়ার দুষ্টতা হইতে তাহাদিগকে ফিরাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা যদি আমার সভায় দাঁড়াইত, তবে আমার প্রজাদিগকে আমার বাক্য শুনাইত, এবং তাহাদের কুপথ হইতে ও তাহাদের ক্রিয়ার দুষ্টতা হইতে তাহাদিগকে ফিরাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা যদি আমার সামনে দাঁড়াত, তাহলে আমার লোকদের কাছে তারা আমার বাক্যই ঘোষণা করত আর মন্দ পথ ও মন্দ কাজ থেকে তাদের ফিরাত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা যদি আমার সামনে দাঁড়াত, তাহলে আমার বান্দাদের কাছে তারা আমার কালামই ঘোষণা করত আর খারাপ পথ ও খারাপ কাজ থেকে তাদের ফিরাত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যদি আমার অন্তরের গোপন কথা জানতে পারত, তাহলে আমার প্রজাদের কাছে আমার বার্তা ঘোষণা করত এবং তাদের মন্দপথ ও অধর্মাচার পরিত্যাগ করাতে পারত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যদি আমার স্বর্গীয় সভায় দাঁড়াতো, তাহলে তারা আমার বার্তা যিহূদার লোকদের কাছে প্রচার করতে পারতো| তারা পারত মানুষকে খারাপ কাজ করার থেকে বিরত করতে| তারা পারত মানুষকে অসৎ হওয়া থেকে বিরত করতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যদি তারা আমার সভায় দাঁড়াত, তাহলে আমার প্রজাদের কাছে তারা আমার বাক্যই শোনাত; তারা তাদের মন্দ পথ ও মন্দ কাজ থেকে ফেরাত।