Jeremiah 23:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নবীরা যা বলেছে, তা আমি শুনেছি, তারা আমার নামে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, যথা, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, সেই ভাববাদীরা কী বলে, আমি তা শুনেছি। তারা বলে, ‘আমি একটি স্বপ্ন দেখেছি! আমি একটি স্বপ্ন দেখেছি!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাববাদীরা যাহা বলিয়াছে, তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা, আমি স্বপ্ন দেখিয়াছি, স্বপ্ন দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাববাদীরা যাহা বলিয়াছে, তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা, আমি স্বপ্ন দেখিয়াছি, স্বপ্ন দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সব নবীরা আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে তাদের কথা আমি শুনেছি। তারা বলে, ‘আমি একটা স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন দেখেছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সব নবীরা আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে তাদের কথা আমি শুনেছি। তারা বলে, ‘আমি একটা স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন দেখেছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীরা, যারা আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে এবং দাবী করে যে স্বপ্নে আমি তাদের দর্শন দিয়ে বাণী দিয়েছি, আমি জানি তারা কি বলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ ভাববাদীরা আমার নাম দিয়ে মিথ্যে ধর্মোপদেশ প্রচার করেছে| তারা বলেছে, ‘আমি স্বপ্নাদেশ পেয়েছি! আমি স্বপ্নাদেশ পেয়েছি!’ আমি তাদের ঐ কথাগুলো বলতে শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে ভাববাদীরা আমার নাম নিয়ে মিথ্যা ভাববাণী করছে আমি তা শুনেছি। তারা বলেছে, ‘আমি একটি স্বপ্ন দেখেছি! আমি একটি স্বপ্ন দেখেছি’।