Jeremiah 23:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নবীরা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, যারা নিজের অন্তঃকরণের কপটতার নবী, তাদের অন্তঃকরণে তা কত কাল থাকবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব ভণ্ড ভাববাদীর মনে কত কাল এসব থাকবে, যারা নিজেদের ভ্রান্ত মন থেকে উৎপন্ন এসব ভাববাণী বলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, যাহারা নিজ অন্তঃকরণের কপটতার ভাববাদী, তাহাদের অন্তঃকরণে ইহা কত কাল থাকিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, যাহারা নিজ অন্তঃকরণের কপটতার ভাববাদী, তাহাদের অন্তঃকরণে ইহা কত কাল থাকিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর কত দিন এই নবীরা তাদের অন্তরের মিথ্যা থেকে মিথ্যা কথা বলবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর কত দিন এই নবীরা তাদের দিলের মিথ্যা থেকে মিথ্যা কথা বলবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কতদিন ঐ নবীরা তাদের মনগড়া কথা দিয়ে আমার প্রজাদের বিপথে পরিচালিত করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর কতদিন এভাবে চলবে? ঐ ভাববাদীরা মিথ্যা রচনা করে এবং লোকদের মিথ্যা শিক্ষা দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা আর কত দিন চলবে, ভাববাদীরা নিজের অন্তরের মিথ্যা দিয়ে ভাববাণী বলবে?