Jeremiah 23:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যেসব দেশে আমার পাল তাড়িয়ে দিয়েছি, সেখান থেকে তার অবশিষ্টাংশ সংগ্রহ করবো, পুনর্বার তাদেরকে খোঁয়াড়ে আনবো এবং তারা প্রজাবন্ত ও বহুবংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যে সমস্ত দেশে আমার প্রজাপালকে বিতাড়িত করেছি, আমি স্বয়ং সেখান থেকে তাদের অবশিষ্টাংশকে সংগ্রহ করে তাদের চারণভূমিতে ফিরিয়ে আনব। সেখানে তারা ফলবান হবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি, তথা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্রহ করিব, পুনর্ব্বার তাহাদিগকে খোঁয়াড়ে আনিব, এবং তাহারা প্রজাবন্ত ও বহুবংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি, তথা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্রহ করিব, পুনর্বার তাহাদিগকে খোঁয়াড়ে আনিব, এবং তাহারা প্রজাবন্ত ও বহুবংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব দেশে আমি আমার পালের মেষগুলোকে তাড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি নিজেই তাদের বাদবাকীগুলোকে তাদের চারণ ভূমিতে ফিরিয়ে আনব; সেখানে তাদের বংশ বৃদ্ধি পাবে ও তারা সংখ্যায় বেড়ে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব দেশে আমি আমার পালের ভেড়াগুলোকে তাড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি নিজেই তাদের বাদবাকীগুলোকে তাদের চারণ ভূমিতে ফিরিয়ে আনব; সেখানে তাদের বংশ বৃদ্ধি পাবে ও তারা সংখ্যায় বেড়ে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নানা দেশ থেকে আমি আমার অবশিষ্ট প্রজাদের সংগ্রহ করে আনব, সেইখান থেকে, যেখানে আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম। ফিরিয়ে আনব তাদের মাতৃভূমিতে। তাদের অনেক সন্তান সন্ততি হবে, সংখ্যায় তারা বেড়ে অজস্র হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আমার মেষদের অন্য দেশে পাঠিয়ে দেব| তারপর ঐ বিদেশগুলোর থেকে আমি আমার বাকী মেষগুলিকে জড়ো করব এবং যে সমস্ত মেষরা পড়ে থাকবে, তাদের আমি একত্রিত করে তাদের স্বদেশে ফিরিয়ে আনব| তারা যখন স্বদেশে ফিরবে তখন তাদের সন্তানরা সংখ্যায় বৃদ্ধি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি যে সব দেশে আমার পালগুলিকে তাড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি নিজেই তাদের জড়ো করব এবং আমি তাদের পশু চরাবার মাঠে ফিরিয়ে আনব, সেখানে তারা ফলবান হবে ও বেড়ে উঠবে।