Jeremiah 23:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ বলেন, দেখ, যেসব নবী নিজ নিজ প্রতিবেশী থেকে আমার কালাম হরণ করে, আমি তাদের বিপক্ষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে,” সদাপ্রভু বলেন, “আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা পরস্পরের কাছ থেকে বাক্য চুরি করে ও দাবি করে যে সেই বাক্যগুলি আমার কাছ থেকে পেয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু কহেন, দেখ, যে সকল ভাববাদী আপন আপন প্রতিবাসী হইতে আমার বাক্য হরণ করে, আমি তাহাদের বিপক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু কহেন, দেখ, যে সকল ভাববাদী আপন আপন প্রতিবাসী হইতে আমার বাক্য হরণ করে, আমি তাহাদের বিপক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য যে নবীরা অন্যদের কাছ থেকে আমার বাক্য চুরি করে আমি তাদের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য যে নবীরা অন্যদের কাছ থেকে আমার কালাম চুরি করে আমি তাদের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ঐ নবীদের বিপক্ষে, যারা একে অপরের কথাকে আমার বাণী বলে ঘোষণা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং আমি ঐ কপট ভাববাদীদের বিরুদ্ধে|” ঐ ভাববাদীরা একে অন্যের কাছ থেকে আমার বাণীসমূহ চুরি করে চলেছে| এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দেখ, আমি সেই ভাববাদীদের বিরুদ্ধে, যে কেউ অন্যদের কাছ থেকে বাক্য চুরি করে এবং বলে সেটা আমার কাছ থেকে এসেছে, এটি সদাপ্রভুর ঘোষণা।