Jeremiah 23:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, আমি সেই সকল নবীর বিপক্ষ, যারা নিজ নিজ জিহ্বা ব্যবহার করে বলে, ‘তিনিই বলেন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “হ্যাঁ, আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা নিজেরা নিজেদের জিভ নাড়ায়, অথচ বলে, ‘সদাপ্রভু ঘোষণা করেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু বলেন, দেখ, আমি সেই সকল ভাববাদীর বিপক্ষ, যাহারা আপন আপন জিহ্বা ব্যবহার করিয়া বলে, ‘তিনিই বলেন’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু বলেন, দেখ, আমি সেই সকল ভাববাদীর বিপক্ষ, যাহারা আপন আপন জিহ্বা ব্যবহার করিয়া বলে, ‘তিনিই বলেন’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হ্যাঁ, আমি সেই নবীদেরই বিরুদ্ধে যারা নিজেদের জিভ্‌ নাড়ায় আর ঘোষণা করে, ‘সদাপ্রভু বলছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বী, আমি সেই নবীদেরই বিরুদ্ধে যারা নিজেদের জিভ্‌ নাড়ায় আর ঘোষণা করে, ‘মাবুদ বলছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ওদেরও বিপক্ষে, যারা নিজের কথাকে দৈবাদেশ বলে দাবী করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি মিথ্যা ভাববাদীদের বিরুদ্ধে|” এই হল প্রভুর বার্তা, “তাদের নিজেদের কথাগুলোকে আমার বার্তা বলে তারা লোক ঠকাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি সেই ভাববাদীদের বিরুদ্ধে, যারা ভাববাণী ঘোষণা করতে নিজেদের জিভ ব্যবহার করে, এটি সদাপ্রভুর ঘোষণা।