Jeremiah 23:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে এসব লোক কিংবা কোন নবী বা ইমাম তোমাকে জিজ্ঞাসা করবে, মাবুদের দৈববাণী কি? তখন তুমি তাদেরকে বলবে, তোমরাই প্রভুর ভার! মাবুদ বলেন, আমি তোমাদেরকে দূর করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মনে করো, কোনো প্রজা বা ভাববাদীদের বা যাজকদের মধ্যে কোনো একজন তোমাকে জিজ্ঞাসা করে, ‘সদাপ্রভু কোনও ভাববাণী দিয়ে এখন তোমাকে ভারগ্রস্ত করেছেন?’ তাহলে তাদের বোলো, ‘তোমরাই হলে সেই ভার। সদাপ্রভু বলেছেন, তিনি তোমাদের পরিত্যাগ করবেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে এই লোকেরা কিম্বা কোন ভাববাদী বা যাজক তোমাকে জিজ্ঞাসা করিবে, সদাপ্রভুর ভারবাণী কি? তখন তুমি তাহাদিগকে বলিবে, ভারবাণী কি! সদাপ্রভু বলেন, আমি তোমাদিগকে দূর করিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে এই লোকেরা কিম্বা কোন ভাববাদী বা যাজক তোমাকে জিজ্ঞাসা করিবে, সদাপ্রভুর ভারবাণী কি? তখন তুমি তাহাদিগকে বলিবে, ভারবাণী কি! সদাপ্রভু বলেন, আমি তোমাদিগকে দূর করিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বললেন, “এই লোকেরা কিম্বা কোন নবী বা পুরোহিত যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভুর বাক্য কি?’ তখন তুমি তাদের বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তোমরা আমার বোঝা এবং আমি তোমাদের ফেলে দেব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বললেন, “এই লোকেরা কিংবা কোন নবী বা ইমাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘মাবুদের কালাম কি?’ তখন তুমি তাদের বলবে যে, মাবুদ বলছেন, ‘তোমরা আমার বোঝা এবং আমি তোমাদের ফেলে দেব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যখন আমার কোনও প্রজা বা কোনও নবী বা পুরোহিত তোমাকে জিজ্ঞাসা করবে, ‘প্রভু পরমেশ্বর তোমাকে কিসের এত ভার দিয়েছেন?’ তখন তুমি বলবে, ‘তোমরাই প্রভু পরমেশ্বরের বোঝা।’ কিন্তু এইবার তিনি সেই বোঝা ঝেড়ে ফেলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার লোকরা ভাববাদী অথবা কোন যাজক হয়তো তোমাকে জিজ্ঞেস করবে, ‘যিরমিয়, প্রভুর ঘোষণা কি?’ তুমি ওদের উত্তরে বলবে, ‘তোমরা হলে প্রভুর কাছে ভারী বোঝা এবং আমি ঐ ভারী বোঝা ছুঁড়ে ফেলব|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যখন এই লোকেরা বা একজন ভাববাদী বা একজন যাজক তোমাকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভুর ঘোষণা কি?’ তখন তুমি অবশ্যই তাদের বলবে, ‘কি ঘোষণা? কারণ আমি তোমাদের ত্যাগ করেছি।’ এটি সদাপ্রভুর ঘোষণা।