Jeremiah 23:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কোন নবী, ইমাম বা সামান্য লোক বলবে, ‘মাবুদের দৈববাণী,’ তাকে ও তার কুলকে আমি প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো ভাববাদী বা যাজক বা অন্য কেউ যদি দাবি করে, ‘এই হল সদাপ্রভুর কাছ থেকে পাওয়া প্রত্যাদেশ,’ তাহলে আমি সেই ব্যক্তিকে এবং তার পরিজনদের শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন ভাববাদী, যাজক বা সামান্য লোক বলিবে, ‘সদাপ্রভুর ভারবাণী,’ তাহাকে ও তাহার কুলকে আমি প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন ভাববাদী, যাজক বা সামান্য লোক বলিবে, ‘সদাপ্রভুর ভারবাণী,’ তাহাকে ও তাহার কুলকে আমি প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন নবী বা পুরোহিত কিম্বা অন্য কেউ দাবি করে, ‘সদাপ্রভুর বাক্য এই,’ তবে আমি সেই লোক ও তার পরিবারকে শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন নবী বা ইমাম কিংবা অন্য কেউ দাবি করে, ‘মাবুদের কালাম এই,’ তবে আমি সেই লোক ও তার পরিবারকে শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমার কোনও প্রজা বা নবী বা পুরোহিত দাবী করে ‘প্রভু পরমেশ্বর আমাকে এই ভার দিয়েছেন’, তবে আমি তাকে ও তার পরিবারকে শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ভাববাদী, কোন যাজক অথবা কোন একজন সাধারণ লোক হয়তো বলতে পারে, ‘এই হল প্রভুর ঘোষণা|’ যে একথা বলবে সে মিথ্যেবাদী এবং আমি তাকে ও তার পরিবারকে শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোন ভাববাদী, যাজক এবং লোকেরা বলে, ‘এটাই সদাপ্রভুর ঘোষণা,’ তবে আমি সেই লোক ও তার পরিবারকে শাস্তি দেব।