Jeremiah 23:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে ও আপন আপন ভাইকে এই কথা বলবে, মাবুদ কি জবাব দিয়েছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের প্রত্যেকে তার বন্ধু বা আপনজনকে এই কথা বলতে থাকো: ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ অথবা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে এই কথা বলিবে, সদাপ্রভু কি উত্তর দিয়াছেন? আর, সদাপ্রভু কি বলিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে এই কথা বলিবে, সদাপ্রভু কি উত্তর দিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার লোকেরা, তোমরা প্রত্যেকে যেন তোমাদের বন্ধু বা আত্মীয়কে জিজ্ঞাসা কর, ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ কিম্বা ‘সদাপ্রভু কি বলেছেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকে যেন তোমাদের বন্ধু বা আত্মীয়কে জিজ্ঞাসা কর, ‘মাবুদ কি জবাব দিয়েছেন?’ কিংবা ‘মাবুদ কি বলেছেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে তারা বন্ধুবর্গ ও আত্মীয়স্বজন পরস্পরকে জিজ্ঞাসা করবে, ‘প্রভু পরমেশ্বরের উত্তর কি? কি বলছেন তিনি?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা একে অপরকে বলবে: ‘প্রভু কি উত্তর দিলেন?’ অথবা ‘প্রভু কি বললেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা, প্রত্যেকে তার প্রতিবেশীকে এবং প্রত্যেকে তার ভাইকে অবশ্যই এই কথা বল, ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ এবং ‘সদাপ্রভু কি বলেছেন?’