Jeremiah 23:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, মাবুদ কি বলেছেন? কিন্তু ‘মাবুদের দৈববাণী,’ এই কথা আর উচ্চারণ করো না; কারণ প্রত্যেকে নিজের কথাই তার পক্ষে দৈববাণী হবে; কেননা তোমরা জীবন্ত আল্লাহ্‌র, আমাদের আল্লাহ্‌ বাহিনীগণের মাবুদের কালাম বিপরীত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা আর ‘সদাপ্রভুর ভাববাণী’ বলে উল্লেখ করবে না, কারণ সব মানুষের নিজেরই কথা তার পক্ষে ভারস্বরূপ হবে এবং এইভাবে তোমরা জীবন্ত ঈশ্বরের সব বাক্যকে বিকৃত করে থাকো, যিনি হলেন বাহিনীগণের সদাপ্রভু, আমাদের ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ‘সদাপ্রভুর ভারবাণী,’ এই কথার উচ্চারণ আর করিও না; কারণ প্রত্যেক জনের নিজ বাক্যই তাহার পক্ষে ভারবাণী হইবে; কেননা তোমরা জীবন্ত ঈশ্বরের, আমাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর, বাক্য বিপরীত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, সদাপ্রভু কি বলিয়াছেন? কিন্তু ‘সদাপ্রভুর ভারবাণী,’ এই কথার উচ্চারণ আর করিও না; কারণ প্রত্যেক জনের নিজ বাক্যই তাহার পক্ষে ভারবাণী হইবে; কেননা তোমরা জীবন্ত ঈশ্বরের, আমাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর, বাক্য বিপরীত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা যেন আর কখনও না বল, ‘সদাপ্রভুর বাক্য এই,’ কারণ প্রত্যেক লোক নিজের কথাকে ঈশ্বরের বাক্য বানায়। এইভাবে তোমরা জীবন্ত ঈশ্বরের, তোমাদের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর বাক্য বাঁকা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা যেন আর কখনও না বল, ‘মাবুদের কালাম এই,’ কারণ প্রত্যেক লোক নিজের কথাকে আল্লাহ্‌র কালাম বানায়। এইভাবে তোমরা জীবন্ত আল্লাহ্‌র, তোমাদের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কালাম বাঁকা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আর কোনদিন ‘প্রভু পরমেশ্বরের ভার’ এই শব্দটি কখনও ব্যবহার না করুক। কারণ যে ব্যবহার করবে, আমার বামী তার উপর প্রকৃত বোঝাস্বরূপ হয়ে উঠবে। যিনি জাগ্রত ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, লোকে তাদের সেই আরাধ্য ঈশ্বরের বাণী বিকৃত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা আর কখনও এই অভিব্যক্তিটি ব্যবহার করবে না: ‘প্রভুর ঘোষণা (ভারী বোঝা|)’ একথা খবরদার উচ্চারণ কোরো না কারণ প্রভুর ঘোষণা কখনও কারও ক্ষেত্রে ভারী বোঝা হয় না| কিন্তু তোমরা আমাদের ঈশ্বরের কথায় পরিবর্তন ঘটিয়েছ| তিনি জীবন্ত ঈশ্বর, তিনি প্রভু সর্বশক্তিমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা সদাপ্রভুর ঘোষণা সম্মন্ধে আর কথা বোলো না, কারণ প্রত্যেক লোকের ঘোষণা তাদের নিজেদের বাক্যে পরিণত হয়েছে এবং তোমরা জীবন্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য বিকৃত করেছ, বাহিনীগণের সদাপ্রভু, আমাদের ঈশ্বর।