Jeremiah 23:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নবীকে বলো, মাবুদ তোমাকে কি জবাব দিয়েছেন? আর, মাবুদ কি বলেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এই কথা কোনো ভাববাদীকে বলতে থাকো, ‘আপনাকে সদাপ্রভু কী উত্তর দিয়েছেন?’ বা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ভাববাদীকে বলিও, সদাপ্রভু তোমাকে কি উত্তর দিয়াছেন? আর, সদাপ্রভু কি বলিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ভাববাদীকে বলিও, সদাপ্রভু তোমাকে কি উত্তর দিয়াছেন? আর, সদাপ্রভু কি বলিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যখন তাদের মধ্যে কেউ নবী হিসাবে কথা বলে তখন তাকে জিজ্ঞাসা কর, ‘আপনার কাছে সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ কিম্বা ‘সদাপ্রভু কি বলেছেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ আমাকে বললেন, “যখন তাদের মধ্যে কেউ নবী হিসাবে কথা বলে তখন তাকে জিজ্ঞাসা কর, ‘আপনার কাছে মাবুদ কি জবাব দিয়েছেন?’ কিংবা ‘মাবুদ কি বলেছেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরমিয়, নবীদের জিজ্ঞাসা কর, ‘প্রভু পরমেশ্বর কি উত্তর দিয়েছেন, অথবা কি বলেছেন তিনি?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যদি ঈশ্বরের বার্তা জানতে চাও তাহলে কোন ভাববাদীকে জিজ্ঞেস করো| ‘প্রভু আপনাকে কি উত্তর দিয়েছেন?’ অথবা ‘প্রভু কি বলেছেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভাববাদীদের এই কথা অবশ্যই বল, ‘সদাপ্রভু তোমাকে কি উত্তর দিয়েছেন? সদাপ্রভু কি বলেছেন?’