Jeremiah 23:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ‘মাবুদের দৈববাণী,’ এই কথা যদি বল, তবে মাবুদ এই কথা বলেন, তোমরা বলছো, ‘মাবুদের দৈববাণী’; কিন্তু আমি তোমাদের কাছে লোক প্রেরণ করে বলেছি, ‘মাবুদের দৈববাণী’ এই কথা বলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদিও দাবি করো, ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ একথা সদাপ্রভু বলেন: তোমরা এই কথাগুলি ব্যবহার করো, ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ যদিও আমি তোমাদের বলেছি, তোমরা ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ একথা অবশ্যই আর বলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ‘সদাপ্রভুর ভারবাণী,’ এই কথা যদি বল, তবে সদাপ্রভু এই কথা বলেন, তোমরা বলিতেছ, ‘সদাপ্রভুর ভারবাণী,’ কিন্তু আমি তোমাদের কাছে লোক প্রেরণ করিয়া বলিয়াছি, ‘সদাপ্রভুর ভারবাণী’ এ কথা বলিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ‘সদাপ্রভুর ভারবাণী,’ এই কথা যদি বল, তবে সদাপ্রভু এই কথা বলেন, তোমরা বলিতেছ, ‘সদাপ্রভুর ভারবাণী’; কিন্তু আমি তোমাদের কাছে লোক প্রেরণ করিয়া বলিয়াছি, ‘সদাপ্রভুর ভারবাণী’ এই কথা বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার লোকেরা, যদি তোমরা আমার কথা অমান্য করে দাবি কর, ‘সদাপ্রভুর বাক্য এই,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার বান্দারা, যদি তোমরা আমার কথা অমান্য করে দাবি কর, ‘মাবুদের কালাম এই,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা যদি আমার আদেশ অমান্য করে এবং বলে, ‘এ আমাকে দেওয়া প্রভু পরমেশ্বরের ভার’,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একথা বলো না, ‘প্রভুর ঘোষণা (ভারী বোঝা) কি ছিল?’ যদি তোমরা আবার এই কথার পুনরাবৃত্তি করো তাহলে প্রভু তোমাদের উদ্দেশ্যে এগুলি বলবেন: “তোমরা আমার বার্তাকে ভারী বোঝা বলে উল্লেখ করবে না|” আমি তোমাদের এই শব্দ ব্যবহার করতে বারণ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি সদাপ্রভুর কাছ থেকে ঘোষণা প্রকাশ করতে চাও, সদাপ্রভু এই কথা বলেন, ‘সদাপ্রভুর ঘোষণা, তোমার এই কথা বলার কারণে, যখন আমি তোমাকে একটি আদেশ পাঠাই এবং বলি, এটি বোল না যে, এটি সদাপ্রভুর কাছ থেকে একটি ঘোষণা,’