Jeremiah 23:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেখ, আমি তোমাদের একেবারে তুলে নেব এবং তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদেরকে যে নগর দিয়েছি, তাসুদ্ধ তোমাদের আমার কাছ থেকে দূর করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমি নিশ্চিতরূপে তোমাদের ভুলে যাব এবং যে নগর আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম, তা আমার উপস্থিতি থেকে দূরে নিক্ষেপ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেখ, আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা শুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দেখ, আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব, এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা সুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমি নিশ্চয়ই আমার সামনে থেকে তোমাদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেব এবং যে শহর আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই শহরও আমার সামনে থেকে ছুঁড়ে ফেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমি নিশ্চয়ই আমার সামনে থেকে তোমাদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেব এবং যে শহর আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই শহরও আমার সামনে থেকে ছুঁড়ে ফেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তাদের তুমি বলবে যে, আমি তাদের ছুঁড়ে ফেলে দেব। তাদের এবং তাদের পূর্বপুরুষদের যে নগরী আমি দিয়েছিলাম, সবশুদ্ধ দূরে ছুঁড়ে ফেলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যদি আমার বার্তাকে ভারী বোঝা বলে উল্লেখ করো তাহলে আমিও তোমাদের এবং ঐ শহরটিকে ভারী বোঝা বলে মনে করে আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব| আমি তোমাদের পূর্বপুরুষকে এই জেরুশালেম শহর দিয়েছিলাম| কিন্তু আমি তোমাদের এই শহর থেকে ছুঁড়ে ফেলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে দেখ, আমি তোমাকে তুলব এবং সেই শহরের সঙ্গে, যেটি আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম, আমার কাছ থেকে দূর করে দেব।