Jeremiah 23:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সময়ে এহুদা উদ্ধার পাবে ও ইসরাইল নির্ভয়ে বাস করবে, আর তিনি এই নামে আখ্যাত হবেন, “মাবুদ আমাদের ধার্মিকতা।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সময়ে যিহূদা পরিত্রাণ পাবে এবং ইস্রায়েল নিরাপদে বসবাস করবে। আর এই নামে সে আখ্যাত হবে, সদাপ্রভু আমাদের ধার্মিক ত্রাণকর্তা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সময়ে যিহূদা পরিত্রাণ পাইবে, ও ইস্রায়েল নির্ভয়ে বাস করিবে, আর তিনি এই নামে আখ্যাত হইবেন, “সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সময়ে যিহূদা পরিত্রাণ পাইবে, ও ইস্রায়েল নির্ভয়ে বাস করিবে, আর তিনি এই নামে আখ্যাত হইবেন, “সদাপ্রভু আমাদের ধার্মিকতা।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সময়ে যিহূদা রক্ষা পাবে এবং ইস্রায়েল নিরাপদে বাস করতে পারবে। তাঁকে ‘সদাপ্রভু আমাদের নির্দোষিতা’ বলে ডাকা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সময়ে এহুদা রক্ষা পাবে এবং ইসরাইল নিরাপদে বাস করতে পারবে। তাঁকে ‘মাবুদ আমাদের ধার্মিকতা’ বলে ডাকা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যখন রাজা হবে, যিহুদীয়ার মানুষ অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, ইসরায়েলীরা বাস করবে নিরাপদে। “প্রভু পরমেশ্বর আমাদের মুক্তিদাতা’’—এই নামে তাঁকে অভিহিত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার রাজত্বের সময়, যিহূদা রক্ষা পাবে এবং ইস্রায়েল নিরাপদে থাকবে| এই হবে তার নাম: প্রভুই আমাদের ধার্মিকতা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দিনের যিহূদা উদ্ধার পাবে এবং ইস্রায়েল নিরাপদে বাস করবে। তাঁকে এই নাম ডাকা হবে ‘সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা।’