Jeremiah 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে লোকেরা আর বলবে না, সেই জীবন্ত মাবুদের কসম, যিনি বনি-ইসরাইলকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “তাহলে সেই দিনগুলি আসছে, যখন লোকেরা আর বলবে না, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলীদের মিশর থেকে মুক্ত করে এনেছেন,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি ইস্রায়েলীয়দের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি বনি-ইসরাইলদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই আল্লাহ্‌র কসম,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, সেই সময় আসছে, যে দিন ‘মিশর থেকে যিনি ইসরায়েলীদের উদ্ধার করে এনেছিলেন সেই জাগ্রত ঈশ্বরের দিব্য’—এই বলে কেউ আর শপথ নেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময় আসছে,” এই হল প্রভুর বার্তা, “যখন লোকরা আর প্রভুর পুরানো প্রতিশ্রুতির কথা বলবে না| পুরানো প্রতিশ্রুতি হল: ‘যেহেতু প্রভুর অস্তিত্ব নিশ্চিত, প্রভু তিনিই, যিনি সমস্ত ইস্রায়েলবাসীকে মিশর থেকে নিয়ে এসেছিলেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব দেখ, সেই দিন আসছে,” এটি সদাপ্রভুর ঘোষণা, “যখন তারা আর বলবে না, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন।’