Jeremiah 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা বলবে, সেই জীবন্ত মাবুদের কসম, যিনি ইসরাইলের কুলজাত বংশকে উত্তর দেশ থেকে এবং যেসব দেশে আমি তাদেরকে ছিন্নভিন্ন করেছিলাম, সেসব দেশ থেকে উঠিয়ে এনেছেন, চালিয়ে এনেছেন; আর তারা তাদের দেশে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা বলবে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলের বংশধরদের উত্তরের দেশ থেকে এবং যে সমস্ত দেশে তাদের নির্বাসিত করেছিলেন, সেখান থেকে তাদের নিয়ে এসেছেন।’ তখন তারা স্বদেশে বসবাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু [তাহারা বলিবে], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে, এবং যে সকল দেশে আমি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন; আর তাহারা আপন দেশে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু [তাহারা বলিবে], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে, এবং যে সকল দেশে আমি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন; আর তাহারা আপন দেশে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং তারা বলবে, ‘যিনি ইস্রায়েলীয়দের উত্তর দেশে ও অন্যান্য দেশে দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে নিয়ে এসেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য।’ তারপর তারা নিজেদের দেশে বাস করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং তারা বলবে, ‘যিনি বনি-ইসরাইলদের উত্তর দেশে ও অন্যান্য দেশে দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে নিয়ে এসেছেন সেই আল্লাহ্‌র কসম।’ তারপর তারা নিজেদের দেশে বাস করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিবর্তে তারা বলবে, ‘উত্তর দেশ থেকে এবং যে সমস্ত দেশে আমাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত দেশ থেকে যিনি আমাদের উদ্ধার করে এনেছেন, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য’। তারা তখন বাস করবে নিজেদের দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা এখন নতুন কথা বলবে| তারা বলবে, ‘প্রভুর অস্তিত্ব যেমন নিশ্চিত, তিনিই হলেন সেই একজন যিনি সমস্ত ইস্রায়েলের লোকদের উত্তরদেশ থেকে বের করে এনেছিলেন| তিনি তাদের যে সব দেশে পাঠিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন|’ তখন থেকে ইস্রায়েলবাসী তাদের নিজেদের দেশে বসবাস শুরু করল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিবর্তে তারা বলবে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলের বংশকে উত্তর দেশে ও সেই সব দেশ, যেখানে তারা ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে নিয়ে এসেছেন। তাই তারা নিজেদের দেশে বাস করবে’।”