Jeremiah 23:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নবীদের বিষয়: আমার অন্তরে হৃদয় ভেঙ্গে পড়ছে, আমার সমস্ত অস্থি কাঁপছে; মাবুদের হেতু ও তাঁর পবিত্র কালামের হেতু আমি মাতালের মত, আঙ্গুর-রসে মত্ত ব্যক্তির মত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীদের সম্পর্কিত বিষয়: আমার অন্তর আমার মধ্যে ভেঙে পড়েছে, আমার সব হাড় কাঁপতে থাকে; আমি এক মাতাল ব্যক্তির মতো হয়েছি, দ্রাক্ষারসে পরাভূত কোনো লোকের মতো, সদাপ্রভু ও তাঁর পবিত্র বাক্যের কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাববাদিগণের বিষয়। আমার অন্তরে হৃদয় ভগ্ন হইতেছে, আমার সমস্ত অস্থি বিচল হইতেছে; সদাপ্রভুর হেতু ও তাঁহার পবিত্র বাক্যের হেতু আমি মত্ত লোকের ন্যায়, দ্রাক্ষারসে অভিভূত ব্যক্তির ন্যায় হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাববাদিগণের বিষয়। আমার অন্তরে হৃদয় ভগ্ন হইতেছে, আমার সমস্ত অস্থি বিচল হইতেছে; সদাপ্রভুর হেতু ও তাঁহার পবিত্র বাক্যের হেতু আমি মত্ত লোকের ন্যায়, দ্রাক্ষারসে অভিভূত ব্যক্তির ন্যায় হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে নবীদের সম্বন্ধে সদাপ্রভুর কথা শুনে আমার অন্তর যেন আমার মধ্যে ভেংগে পড়ছে আর আমার সমস্ত হাড় কাঁপছে। সদাপ্রভু ও তাঁর পবিত্র বাক্যের জন্য আমি মাতালের মত, আংগুর-রস খেয়ে ভীষণ মাতাল হওয়া লোকের মত হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে নবীদের সম্বন্ধে মাবুদের কথা শুনে আমার দিল যেন আমার মধ্যে ভেংগে পড়ছে আর আমার সমস্ত হাড় কাঁপছে। মাবুদ ও তাঁর পাক কালামের জন্য আমি মাতালের মত, আংগুর-রস খেয়ে ভীষণ মাতাল হওয়া লোকের মত হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হৃদয় আমার নিষ্পিষ্ট, আমি কাঁপছি থরথর করে। প্রভু পরমেশ্বরের জন্য, তাঁর পরম পবিত্র বাণীর জন্য আমি হয়েছি উন্মাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীদের উদ্দেশ্যে একটি বার্তা: আমার হৃদয় ভেঙ্গে গেছে| প্রভু যা বলেছেন তাতে ভয়ে আমার হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরেছে| প্রভুর পবিত্র বার্তাটির দরুণ আমি একজন বদ্ধ মাতালের মত বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদীদের জন্য আমার মধ্যে আমার অন্তর ভেঙে গিয়েছে এবং আমার সমস্ত হাড় কাঁপছে। আমি মাতালের মত হয়েছি, তার মত যার আঙ্গুর রস বেশি খাওয়া হয়ে গিয়েছে, এর কারণ হল সদাপ্রভু ও তাঁর পবিত্র বাক্য।