Jeremiah 24:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্যন্ত তাদের মধ্যে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি প্রেরণ করব, যতক্ষণ না তারা এই দেশ থেকে ধ্বংস হয়, যে দেশ আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্য্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্য্যন্ত তাহাদের মধ্যে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সেই পর্যন্ত তাহাদের মধ্যে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক পাঠাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী পাঠাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের উপর আনব যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী, যতদিন না তারা তাদের ও তাদের পিতৃপুরুষদের আমার দেওয়া এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বিরোধিতা করার জন্য আমি তরবারি, অনাহার এবং রোগ পাঠাব| আমি তাদের যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকে মারা যায় ততক্ষণ আক্রমণ করব| তাহলে তারা এই দেশ যা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেখানে যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়, আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী পাঠাব।”