Jeremiah 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যে একটি ডালায় প্রথমে পাকা ডুমুর ফলের মত অতি উত্তম ফল ছিল, আর একটি ডালায় অতি মন্দ ফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি ঝুড়িতে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ডাঁসা ডুমুর ছিল; অন্য ঝুড়িটিতে ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের ডুমুর, সেগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মধ্যে এক ডালায় আশুপক্ব ডুমুরফলের ন্যায় অতি উত্তম ফল ছিল, আর এক ডালায় অতি মন্দ ফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মধ্যে এক ডালায় আশুপক্ব ডুমুরফলের ন্যায় অতি উত্তম ফল ছিল, আর এক ডালায় অতি মন্দফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মত খুব ভাল ডুমুর, আর অন্যটাতে ছিল খুব খারাপ ডুমুর, এত খারাপ যে, খাওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মত খুব ভাল ডুমুর, আর অন্যটাতে ছিল খুব খারাপ ডুমুর, এত খারাপ যে, খাওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম ঝুড়িতে ছিল ভাল পাকা ডুমুর, আর অন্যটিতে খারাপ ডুমুর, খাওয়ার অযোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা ঝুড়িতে ছিল খুব ভাল ডুমুর| ঐ ডুমুরগুলি ছিল মরশুমের শুরুতে পাকা ডুমুর| কিন্তু অপর ঝুড়িতে ছিল পচা ডুমুর| যা একেবারেই খাওয়ার অযোগ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা ঝুড়ির ডুমুর ছিল খুব ভালো প্রথম পাকা ডুমুরের মত, কিন্তু অন্য ঝুড়িটি খুব খারাপ ছিল, যা খাওয়া যায় না।