Jeremiah 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ আমাকে বললেন, ইয়ারমিয়া, তুমি কি দেখছ? আমি বললাম, ডুমুর ফল; উত্তম ফল অতি উত্তম এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “ডুমুর, ভালো ডুমুরগুলি বেশ ভালো, কিন্তু খারাপ ডুমুরগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু আমাকে বলিলেন যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ডুমুরফল; উত্তম ফল অতি উত্তম, এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু আমাকে বলিলেন, যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ডুমুরফল; উত্তম ফল অতি উত্তম, এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “ডুমুর; ভালগুলো খুবই ভাল, কিন্তু খারাপগুলো এত খারাপ যে, সেগুলো খাওয়া যায় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে জিজ্ঞাসা করলেন, “ইয়ারমিয়া, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “ডুমুর; ভালগুলো খুবই ভাল, কিন্তু খারাপগুলো এত খারাপ যে, সেগুলো খাওয়া যায় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে জিজ্ঞাসা করলেন, ‘যিরমিয়, তুমি কি দেখছ?’ আমি বললাম, ‘ডুমুর। ভালগুলি খুবই ভাল আর খারাপগুলি খুব খারাপ, খাওয়ার অযোগ্য।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিয়েছিলাম, “আমি ডুমুর দেখতে পাচ্ছি| ভাল ডুমুরগুলো খুবই ভাল| আর পচা ডুমুরগুলো এতোই পচা যে ওগুলো খাওয়া যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখছ?” আমি বললাম, “ডুমুর; খুব ভাল ডুমুর এবং খুব খারাপ যেগুলি খাওয়া যায় না।”