Jeremiah 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি এহুদার যে বন্দীদের এই স্থান থেকে কল্‌দীয়দের দেশে পাঠিয়েছি, তাদের এই উত্তম ডুমুর ফলের মত করে মঙ্গলার্থে তাদের প্রতি দৃষ্টিপাত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘এই ভালো ডুমুরগুলির মতো আমি যিহূদা থেকে নির্বাসিত লোকদের মনে করি, যাদের আমি এই স্থান থেকে দূরে, ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি যিহূদার যে বন্দিগণকে এই স্থান হইতে কল্‌দীয়দের দেশে পাঠাইয়াছি, তাহাদিগকে এই উত্তম ডুমুরফলের সদৃশ করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি যিহূদার যে বন্দিগণকে এই স্থান হইতে কল্‌দীয়দের দেশে পাঠাইয়াছি, তাহাদিগকে এই উত্তম ডুমুরফলের সদৃশ করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি, যিহূদা থেকে যে বন্দীদের আমি এখান থেকে বাবিলীয়দের দেশে পাঠিয়েছি তাদের আমি এই ভাল ডুমুরের মতই মনে করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছি, এহুদা থেকে যে বন্দীদের আমি এখান থেকে ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি তাদের আমি এই ভাল ডুমুরের মতই মনে করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর আমি মনে করি যে, যাদের ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছে, তারা ঐ ভাল ডুমুরের মত। আমি তাদের সঙ্গে মমতাপূর্ণ ব্যবহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে বলেছিলেন: “যিহূদার লোকদের তাদের দেশ থেকে শত্রুরা বাবিলে নিয়ে গিয়েছিল| সেই লোকগুলি হবে ঐ ভাল ডুমুরগুলোর মতো| এদের প্রতি আমি দয়ালু হবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি যিহূদার বন্দীদের মঙ্গলের জন্য তাদের দিকে লক্ষ্য রাখবো, সেই ভাল ডুমুরের মত, যাদের আমি এখান থেকে কলদীয়দের দেশে পাঠিয়েছি।