Jeremiah 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিই যে মাবুদ, তা জানবার মন তাদেরকে দেব; আর তারা আমার লোক হবে ও আমি তাদের আল্লাহ্‌ হব; কেননা তারা সর্বান্তঃকরণে আমার প্রতি ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমিই সদাপ্রভু, এই কথা জানার জন্য আমি তাদের এক মন দেব। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, কারণ তারা সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যে সদাপ্রভু, তাহা জানিবার মন তাহাদিগকে দিব; আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব; কেননা তাহারা সর্ব্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিই যে সদাপ্রভু, তাহা জানিবার মন তাহাদিগকে দিব; আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব; কেননা তাহারা সর্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই যে সদাপ্রভু তা জানবার অন্তর আমি তাদের দেব। তারা আমার লোক হবে আর আমি তাদের ঈশ্বর হব, কারণ সমস্ত অন্তর দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই যে মাবুদ তা জানবার দিল আমি তাদের দেব। তারা আমার বান্দা হবে আর আমি তাদের আল্লাহ্‌ হব, কারণ সমস্ত দিল দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই যে প্রভু পরমেশ্বর—একথা জানার আগ্রহ আমি তাদের অন্তরে দেব। তখন তারা হবে আমার প্রজা আর আমি হব তাদের ঈশ্বর, কারণ তারা সর্বান্তঃকরণে ফিরে আসবে আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের একটি হৃদয় দেব যেটা আমাকে জানতে ইচ্ছা করবে| তখন তারা জানবে যে আমিই প্রভু| তারা হবে আমার লোক| আমি হব তাদের ঈশ্বর| আমি এটা করবো কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণ ভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি তাদের আমাকে জানবার জন্য অন্তর দেব যে, আমিই সদাপ্রভু। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, তাই তারা তাদের সমস্ত অন্তর দিয়ে আমার কাছে ফিরে আসবে।