Jeremiah 24:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে মন্দ ফল, এমন মন্দ যে তা খাওয়া যায় না, তা যেমন, সত্যিই মাবুদ এই কথা বলেন, তেমনি আমি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়কে তার কর্মকর্তাদেরকে ও জেরুশালেমের অবশিষ্ট লোকদেরকে— যারা এই দেশে রয়েছে তাদের এবং যারা মিসর দেশে বাস করছে তাদেরকে— তুলে দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু ওই খারাপ ডুমুরগুলি, যেগুলি এত খারাপ যে খাওয়া যায় না,’ সদাপ্রভু বলেন, ‘তেমনই আমি যিহূদার রাজা সিদিকিয়, তার কর্মচারীদের এবং জেরুশালেমের অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত লোকদের সঙ্গে ব্যবহার করব, তা তারা এদেশেই থাকুক বা মিশরে চলে যাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে মন্দ ফল এমন মন্দ যে তাহা খাওয়া যায় না, তাহা যেমন, সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি যিহূদার রাজা সিদিকিয়কে তাহার অধ্যক্ষগণকে ও যিরূশালেমের, অবশিষ্ট লোকদিগকে—যাহারা এই দেশে রহিয়াছে, তাহাদিগকে, এবং যাহারা মিসর দেশে বাস করিতেছে, তাহাদিগকে—সমর্পণ করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে মন্দ ফল এমন মন্দ যে তাহা খাওয়া যায় না, তাহা যেমন, সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি যিহূদার রাজা সিদিকিয়কে তাহার অধ্যক্ষগণকে ও যিরূশালেমের, অবশিষ্ট লোকদিগকে- যাহারা এই দেশে রহিয়াছে, তাহাদিগকে, এবং যাহারা মিসর দেশে বাস করিতেছে, তাহাদিগকে- সমর্পণ করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু এই খারাপ ডুমুর, যা এত খারাপ যে, খাওয়া যায় না, সেগুলোর মত করে আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের যে লোকেরা দেশে রয়ে গেছে কিম্বা মিসরে বাস করছে তাদের সংগে খারাপ ব্যবহার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু এই খারাপ ডুমুর, যা এত খারাপ যে, খাওয়া যায় না, সেগুলোর মত করে আমি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়, তার রাজকর্মচারী ও জেরুজালেমের যে লোকেরা দেশে রয়ে গেছে কিংবা মিসরে বাস করছে তাদের সংগে খারাপ ব্যবহার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা সিদিকিয়, সভাসদেরা ও জেরুশালেমের বাকি লোকেরা, যারা এদেশে আছে কিম্বা মিশরে চলে গেছে, আমি প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে ঐ অখাদ্য ডুমুরগুলির মত ব্যবহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যিহূদার রাজা সিদিকিয় হবে ঐ খাওয়ার অযোগ্য পচা ডুমুরগুলির মতো| সিদিকিয়র উচ্চপদস্থ পারিষদগণ, জেরুশালেমে পড়ে থাকা সমস্ত লোক ও মিশরে বসবাসকারী যিহূদার লোকরা হবে ঐ পচা ডুমুরের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু খারাপ ডুমুরগুলির মত করে, যা খেতে খুব খারাপ” সদাপ্রভু এই কথা বলেন, “আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের অবশিষ্ট লোকেরা যারা ওই দেশে রয়ে গেছে বা মিশর দেশে বাস করছে তাদের সঙ্গে এই রকম খারাপ ব্যবহার করব।