Jeremiah 24:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অমঙ্গলার্থে তাদের দুনিয়ার সমস্ত রাজ্যে ভেসে বেড়াবার জন্য তুলে দেব; এবং যেসব স্থানে তাড়িয়ে দেব, সেসব স্থানে তাদেরকে উপহাস, প্রবাদ, বিদ্রূপ ও বদদোয়ার পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের যেখানেই নির্বাসিত করি, আমি পৃথিবীর সেইসব রাজ্যের কাছে তাদের ঘৃণার পাত্র করব, তাদের দুর্নাম ও অবজ্ঞার, নিন্দার ও অভিশাপের পাত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল স্থানে তাড়না করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিটকারি, প্রবাদ, বিদ্রূপ, ও অভিশাপের পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল স্থানে তাড়না করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিট্‌কারি, প্রবাদ, বিদ্রূপ, ও অভিশাপের পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের যেখানেই দূর করে দিই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র, পৃথিবীর সমস্ত জাতির বিরক্তির কারণ, একটা টিট্‌কারির পাত্র, একটা চল্‌তি কথা ও একটা ঠাট্টার পাত্র। লোকে তাদের নাম নিয়ে অভিশাপ দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের যেখানেই দূর করে দিই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র, দুনিয়ার সমস্ত জাতির বিরক্তির কারণ, একটা টিট্‌কারির পাত্র, একটা চল্‌তি কথা ও একটা ঠাট্টার পাত্র। লোকে তাদের নাম নিয়ে বদদোয়া দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের উপর আমি এমন বিপর্যয় আনব যে পৃথিবীর সমস্ত জাতি আতঙ্কে শিউরে উঠবে। লোকে তাদের উপহাস করবে, ব্যঙ্গ বিদ্রূপ করবে এবং যে সব জায়গায় আমি তাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সেই সব জায়গায় তাদের নামে অভিশাপ দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি ঐ লোকদের এমন একটি শাস্তি দেব যেটা পৃথিবীর সমস্ত লোককে বিস্ময়াভিভূত করবে| যিহূদার ঐ সব লোকেরা হবে অন্যদের উপহাসের সামগ্রী| আমি তাদের যেখানেই ছড়িয়ে দেব সেখানকার লোকরা তাদের শাপ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের যেখানেই তাড়িয়ে দিই, প্রত্যেক জায়গায় তাদের ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত জাতির দুর্যোগ, অসম্মানিত এবং প্রবাদ, উপহাসের পাত্র ও অভিশপ্ত করে তুলব।