Jeremiah 25:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের চতুর্থ বছরে, অর্থাৎ ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের প্রথম বছরে, এহুদার সমস্ত লোকের বিষয়ে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, অর্থাৎ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের রাজত্বের প্রথম বছরে, যিহূদার লোকদের জন্য সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের প্রথম বৎসরে, যিহূদার সমস্ত লোকের বিষয়ে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের প্রথম বৎসরে, যিহূদার সমস্ত লোকের বিষয়ে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, অর্থাৎ বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের রাজত্বের প্রথম বছরে যিহূদার সমস্ত লোকদের সম্বন্ধে ঈশ্বরের বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, অর্থাৎ ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের রাজত্বের প্রথম বছরে এহুদার সমস্ত লোকদের সম্বন্ধে আল্লাহ্‌র কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র যিহোয়াকিম যিহুদীয়ার রাজা হবার পর চতুর্থ বৎসরে যিহুদীয়ার অধিবাসীদের সম্বন্ধে প্রভু পরমেশ্বরের কাছ থেকে আমি এক বার্তা পেলাম।(নেবুকাডনেজারের ব্যাবিলনের রাজা হওয়ার এটাই ছিল প্রথম বছর)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকদের সম্বন্ধে যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল| যিহূদার রাজা হিসাবে যিহোয়াকীমের রাজত্ব কালের চতুর্থতম বছরে এই বার্তা এসেছিল| যোশিয়ের পুত্র যিহূদা রাজ যিহোয়াকীমের রাজত্ব কালের চতুর্থ বছর ছিল বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরের রাজত্ব কালের প্রথম বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার সমস্ত লোকদের সম্বন্ধে এই বাক্য যিরমিয়ের কাছে এল। যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে এটি এসেছিল। সেটি বাবিলের রাজা নবূখদনিৎসরের প্রথম বছর ছিল।