Jeremiah 25:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এদের মধ্য থেকে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর, কন্যার কণ্ঠস্বর, যাঁতার আওয়াজ ও প্রদীপের আলো সংহার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের মধ্য থেকে আমোদ ও আনন্দের রব, বর ও কনের আনন্দরব নিবৃত্ত করব। সেখানে জাঁতার শব্দ আর শোনা যাবে না এবং তাদের গৃহের সমস্ত প্রদীপ আমি নিভিয়ে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহাদের মধ্য হইতে আমোদের রব ও আনন্দের রব, বরের রব, কন্যার রব, যাঁতার শব্দ ও প্রদীপের আলো সংহার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহাদের মধ্য হইতে আমোদের রব ও আনন্দের রব, বরের রব, কন্যার রব, যাঁতার শব্দ ও প্রদীপের আলো সংহার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের মধ্য থেকে আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের গলার স্বর, জাঁতার শব্দ ও বাতির আলো দূর করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের মধ্য থেকে আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের গলার আওয়াজ, জাঁতার শব্দ ও বাতির আলো দূর করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের হাসি আনন্দ ও বিবাহের উৎসবধ্বনি স্তব্ধ করে দেব। আলো জ্বালাবার জন্য তাদের তেল থাকবে না। খাদ্যশস্যও থাকবে না তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দেশগুলিতে আর কোন আনন্দমুখর ধ্বনির উৎপত্তি হবে না| বিয়ের সানাই বেজে উঠবে না| শস্যদানা পেষাইযের কোন আওয়াজ থাকবে না| আমি রাতে সমস্ত বাতিগুলোর আলো কেড়ে নেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আনন্দ এবং উল্লাসের শব্দ-বর ও কনের স্বর, জাঁতার শব্দ ও বাতির আলো আমি এই সমস্ত জাতিগুলি থেকে এই সমস্ত জিনিস অদৃশ্য করে দেব।