Jeremiah 25:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমগ্র দেশটি উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হবে; এবং এই জাতিরা সত্তর বছর ব্যাবিলনের বাদশাহ্র গোলামী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দেশই এক জনশূন্য পতিত ভূমি হয়ে যাবে, আর এই জাতিগুলি সত্তর বছর ধরে ব্যাবিলনের রাজার দাসত্ব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে; এবং এই জাতিগণ সত্তর বৎসর বাবিল-রাজের দাসত্ব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে; এবং এই জাতিগণ সত্তর বৎসর বাবিল-রাজের দাসত্ব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেশটা ধ্বংসস্থান ও পতিত জমি হয়ে যাবে আর এই সব জাতিরা সত্তর বছর ধরে বাবিলের রাজার দাস হয়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দেশটা ধ্বংসস্থান ও পতিত জমি হয়ে যাবে আর এই সব জাতিরা সত্তর বছর ধরে ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হয়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। এ হবে এক আতঙ্কজনক দৃশ্য এবং এর প্রতিবেশী জাতিগুলি সত্তর বছর ব্যাবিলনের দাসত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরো এলাকাটি ধ্বংস হয়ে যাবে এবং একটি শূন্য মরুভূমিতে পরিণত হবে| আর সমস্ত মানুষ আগামী 70 বছরের জন্য বাবিলের রাজা নবূখদ্রিত্সরের দাসত্ব করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এই সমস্ত দেশ জনশূন্য ও ভয়ঙ্কর হয়ে যাবে এবং এই জাতিগুলি সত্তর বছর ধরে বাবিলের রাজার সেবা করবে।