Jeremiah 25:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আরও বলেন, সত্তর বছর সমপূর্ণ হলে আমি ব্যাবিলনের বাদশাহ্কে ও সেই জাতিকে তাদের অপরাধের সমুচিত প্রতিফল দেব, কল্দীয়দের দেশকে চিরস্থায়ী ধ্বংস-স্থান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু সেই সত্তর বছর সম্পূর্ণ হলে পর, আমি ব্যাবিলনের রাজা ও তার জাতি এবং ব্যাবিলনীয়দের দেশকে তাদের অপরাধের জন্য শাস্তি দেব,” সদাপ্রভু এই কথা বলেন, “এবং চিরকালের জন্য তা জনমানবহীন স্থানে পরিণত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আরও কহেন, সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি বাবিল-রাজকে ও সেই জাতিকে তাহাদের অপরাধের সমুচিত প্রতিফল দিব, কল্দীয়দের দেশকে [দিব], এবং তাহা চিরস্থায়ী ধ্বংসস্থান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আরও কহেন, সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি বাবিল-রাজকে ও সেই জাতিকে তাহাদের অপরাধের সমুচিত প্রতিফল দিব, কল্দীয়দের দেশকে [দিব], এবং তাহা চিরস্থায়ী ধ্বংসস্থান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সত্তর বছর পূর্ণ হলে পর আমি বাবিলের রাজা ও তার জাতিকে তাদের অন্যায়ের জন্য শাস্তি দেব এবং বাবিলীয়দের দেশকে চিরদিনের জন্য ধ্বংসস্থান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সত্তর বছর পূর্ণ হলে পর আমি ব্যাবিলনের বাদশাহ্ ও তার জাতিকে তাদের অন্যায়ের জন্য শাস্তি দেব এবং ব্যাবিলনীয়দের দেশকে চিরদিনের জন্য ধ্বংসস্থান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্তর বছর পূর্ণ হলে পর আমি ব্যাবিলন ও তার রাজাকে তাদের পাপের জন্য শাস্তি দেব। সেই দেশকে ধ্বংস করে চিরকালের জন্য তাকে পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু 70 বছর পূর্ণ হবার পর বাবিলের রাজাকেও আমি শাস্তি দেব| শাস্তি দেব সমগ্র বাবিলবাসীকে তাদের পাপের জন্য|” এই হল প্রভুর বার্তা | “বাবিলও শূন্য মরুভূমিতে পরিণত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সত্তর বছর পূর্ণ হয়ে যাবে তখন এটা ঘটবে, আমি বাবিলের রাজা ও কলদীয় জাতিকে শাস্তি দেব” এটি সদাপ্রভুর ঘোষণা, “তাদের অন্যায়ের জন্য দেশটিকে চিরদিনের র জন্য জনশূন্য করে তুলব।