Jeremiah 25:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দেশের বিরুদ্ধে আমি যা যা বলেছি, এই কিতাবে যা যা লেখা আছে, ইয়ারমিয়া সমস্ত জাতির বিরুদ্ধে যে ভবিষ্যদ্বাণী বলেছে, আমার সেসব কালাম ঐ দেশের প্রতি সফল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেই দেশের বিরুদ্ধে যে সমস্ত অভিশাপের কথা বলেছি, যে কথাগুলি এই পুস্তকে লিখিত হয়েছে এবং সব জাতির বিরুদ্ধে যিরমিয় যে সকল ভাববাণী করেছে, সেই সমস্তই তাদের উপরে নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দেশের বিরুদ্ধে আমি যাহা যাহা বলিয়াছি, এই পুস্তকে যাহা যাহা লিখিত আছে, যিরমিয় সমস্ত জাতির বিরুদ্ধে যে ভাববাণী বলিয়াছে, আমার সেই সমস্ত বাক্য ঐ দেশের প্রতি সফল করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দেশের বিরুদ্ধে আমি যাহা যাহা বলিয়াছি, এই পুস্তকে যাহা যাহা লিখিত আছে, যিরমিয় সমস্ত জাতির বিরুদ্ধে যে ভাববাণী বলিয়াছে, আমার সেই সমস্ত বাক্য ঐ দেশের প্রতি সফল করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই সব দেশের বিরুদ্ধে যে সব কথা বলেছি যা এই বইয়ে লেখা আছে, অর্থাৎ সমস্ত জাতির বিরুদ্ধে যিরমিয় নবী হিসাবে যে কথা বলেছে তা আমি ঐ দেশের উপরে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই সব দেশের বিরুদ্ধে যে সব কথা বলেছি যা এই কিতাবে লেখা আছে, অর্থাৎ সমস্ত জাতির বিরুদ্ধে ইয়ারমিয়া নবী হিসাবে যে কথা বলেছে তা আমি ঐ দেশের উপরে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দের উপর যত রকমের বিপর্যয় আনব বলে আমি হুমকি দিয়েছিলাম, সেই সব বিপর্যয় আমি তাদের উপর আনব, —এই পুস্তকে সমস্ত বিপর্যয়ের কথা লিপিবদ্ধ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়র ভাববাণীর মাধ্যমে আমি ঐ বিদেশগুলির সম্বন্ধে যেসব খারাপ ঘটনা ঘটবে বলে আগে বলেছিলাম সেইগুলো সত্য হবে| এই বইয়ে ঐ সমস্ত সতর্কবাণী লেখা আছে| এবং এই বইয়ে যে সমস্ত সতর্কবাণী লেখা আছে সেগুলোও প্রচার করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি সেই সমস্ত দেশের বিরুদ্ধে যা বলেছি এবং এই সমস্ত জাতির বিরুদ্ধে যিরমিয় যে ভাববাণী এ সব বইয়ে লেখা আছে, তা আমি সম্পন্ন করব।