Jeremiah 25:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত অনেক জাতি ও মহান বাদশাহ্রা তাদের দিয়ে গোলামী করাবে এবং আমি তাদের কাজ অনুসারে ও হাতের কাজ অনুসারে প্রতিফল তাদের দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নিজেরাই বহু জাতি ও মহান রাজাদের দাসত্ব করবে; তাদের সমস্ত কাজ ও তাদের হাত যা করেছে, সেই অনুযায়ী আমি তাদের প্রতিফল দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ অনেক জাতি ও মহান রাজারা তাহাদিগকে দাসত্ব করাইবে, এবং আমি তাহাদের ক্রিয়ানুরূপ ও হস্তের কার্য্যানুরূপ প্রতিফল তাহাদিগকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ অনেক জাতি ও মহান রাজারা তাহাদিগকে দাসত্ব করাইবে, এবং আমি তাহাদের ক্রিয়ানুরূপ ও হস্তের কার্যানুরূপ প্রতিফল তাহাদিগকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলীয়েরা অনেক জাতি ও বড় বড় রাজাদের দাস হবে; তাদের সমস্ত কাজ অনুসারেই আমি তাদের ফল দেব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনীয়রা অনেক জাতি ও বড় বড় বাদশাহ্দের গোলাম হবে; তাদের সমস্ত কাজ অনুসারেই আমি তাদের ফল দেব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন যা করেছে, তার জন্য আমি তাকে উপযুক্ত শাস্তি দেব এবং বহু জাতি ও মহান রাজারা তাদের ক্রীতদাসে পরিণত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, বাবিলের লোকদের বহু জাতিদের এবং মহৎ রাজাদের সেবা করতে হবে| তাদের কৃতকার্যের যোগ্য শাস্তি আমি দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই সব জাতিকে অন্য অনেক জাতি মহান রাজারা দাস বানাবে। তাদের সমস্ত কাজকর্ম এবং হাতের কাজ অনুসারে আমি তাদের ফল দেব।”