Jeremiah 25:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক মাবুদ, ইসরাইলের আল্লাহ্, আমাকে এই কথা বললেন, তুমি আমার হাত থেকে এই ক্রোধরূপ আঙ্গুর-রসের পানপাত্র গ্রহণ কর এবং যে সমস্ত জাতির কাছে আমি তোমাকে পাঠাই, তাদেরকে তা পান করাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি আমার হাত থেকে আমার ক্রোধের দ্রাক্ষারসে পূর্ণ এই পেয়ালা নাও এবং আমি যে জাতিদের কাছে তোমাকে পাঠাই, তুমি তা থেকে তাদের পান করাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমাকে এই কথা কহিলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধরূপ দ্রাক্ষারসের পানপাত্র গ্রহণ কর, এবং যে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই, তাহাদিগকে তাহা পান করাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমাকে এই কথা কহিলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধরূপ দ্রাক্ষারসের পানপাত্র গ্রহণ কর, এবং যে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই, তাহাদিগকে তাহা পান করাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আমাকে বললেন, “তুমি আমার হাত থেকে আংগুর রসে, অর্থাৎ আমার ক্রোধে পূর্ণ এই পেয়ালাটা নাও এবং যে সব জাতির কাছে আমি তোমাকে পাঠাব তাদের তা খেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্ আমাকে বললেন, “তুমি আমার হাত থেকে আংগুর রসে, অর্থাৎ আমার রাগে পূর্ণ এই পেয়ালাটা নাও এবং যে সব জাতির কাছে আমি তোমাকে পাঠাব তাদের তা খেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বললেন, আমার রোষে পূর্ণ এই সুরাপাত্র। যে সমস্ত জাতির কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, এটি সকলের কাছে নিয়ে যাও এবং এই পাত্র থেকে সকলকে পান করাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে এই কথাগুলি বললেন: “যিরমিয়, আমার হাত থেকে এই পেয়ালা ভর্ত্তি দ্রাক্ষারস নাও| এই দ্রাক্ষারস হল আমার রোধ| আমি তোমাকে অন্য জাতিদের কাছে পাঠাচ্ছি| অন্যান্য দেশগুলিকে এই পেয়ালা থেকে চুমুক দেওয়াও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে এই কথা বললেন, “আমার হাত থেকে রাগে পূর্ণ আঙ্গুর রসের এই পেয়ালাটা নাও এবং যে সব জাতির কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তাদের তা পান করাও।