Jeremiah 25:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি মাবুদের হাত থেকে সেই পানপাত্র গ্রহণ করলাম এবং মাবুদ যে সমস্ত জাতির কাছে আমাকে পাঠালেন, তাদেরকে পান করালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি সদাপ্রভুর হাত থেকে সেই পানপাত্র নিলাম এবং যাদের কাছে তিনি আমাকে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত জাতিকে তা পান করালাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি সদাপ্রভুর হস্ত হইতে সেই পানপাত্র গ্রহণ করিলাম, এবং সদাপ্রভু যে সমস্ত জাতির কাছে আমাকে পাঠাইলেন, তাহাদিগকে পান করাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি সদাপ্রভুর হস্ত হইতে সেই পানপাত্র গ্রহণ করিলাম, এবং সদাপ্রভু যে সমস্ত জাতির কাছে আমাকে পাঠাইলেন, তাহাদিগকে পান করাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি সদাপ্রভুর হাত থেকে পেয়ালাটা নিলাম এবং তিনি যে সব জাতির কাছে আমাকে পাঠালেন তাদের খাওয়ালাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি মাবুদের হাত থেকে পেয়ালাটা নিলাম এবং তিনি যে সব জাতির কাছে আমাকে পাঠালেন তাদের খাওয়ালাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বরের হাত থেকে আমি পানপাত্রটি তুলে নিলাম এবং যে জাতিসমূহের কাছে তিনি আমাকে পাঠিয়েছিলেন, তাদের ঐ পাত্র থেকে পান করালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি প্রভুর হাত থেকে দ্রাক্ষা ভর্ত্তি পেয়ালা তুলে নিলাম| আমি সেই সমস্ত দেশে গেলাম এবং তাদের সেই পেয়ালার দ্রাক্ষারস পান করালাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি সদাপ্রভুর হাত থেকে পেয়ালাটা নিলাম এবং সদাপ্রভু যে সব জাতির কাছে আমাকে পাঠালেন, আমি তাদের পান করালাম।