Jeremiah 25:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাদেরকে পান করালাম তারা এই— জেরুশালেম ও এহুদার নগরগুলোকে এবং তার বাদশাহ্দের ও কর্মকর্তাদেরকে— যেন তারা উৎসন্ন স্থান এবং বিস্ময়ের, বিদ্রূপের ও বদদোয়ার বিষয় হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম ও যিহূদার সব নগর, তার রাজাদের ও রাজকর্মচারীদের, যেন তারা আজও যেমন আছে, সেইরকম বিভীষিকা ও নিন্দা ও অভিশাপের পাত্র হয়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা এই এই। যিরূশালেম ও যিহূদার নগর সকল এবং তাহার রাজগণ ও অধ্যক্ষগণ—যেন তাহারা উৎসন্ন স্থান এবং বিস্ময়ের, শিশ শব্দের ও অভিশাপের বিষয় হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা এই এই। যিরূশালেম ও যিহূদার নগর সকল এবং তাহার রাজগণ ও অধ্যক্ষগণ- যেন তাহারা উৎসন্ন স্থান এবং বিস্ময়ের, শিস শব্দের ও অভিশাপের বিষয় হয়; যেমন অদ্য হইতেছে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিরূশালেম ও যিহূদার শহরগুলোকে এবং তার রাজাদের ও রাজকর্মচারীদের খাওয়ালাম, যেন তারা আজ যেমন আছে সেই রকম ধ্বংসের, ভীষণ ভয়ের, ঠাট্টার ও অভিশাপের পাত্র থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জেরুজালেম ও এহুদার শহরগুলোকে এবং তার বাদশাহ্দের ও রাজকর্মচারীদের খাওয়ালাম, যেন তারা আজ যেমন আছে সেই রকম ধ্বংসের, ভীষণ ভয়ের, ঠাট্টার ও বদদোয়ার পাত্র থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম ও যিহুদীয়ার সমস্ত নগর-জনপদ, সেইসাথে তার সমস্ত রাজা ও নেতৃবৃন্দকে এই পাত্র থেকে পান করালাম, যাতে সব জনমানবশূন্য হয়ে যায়, এক ভীষণ আতঙ্কজনক দৃশ্যে পরিণত হয়, যাতে তাদের নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেয়—এবং আজও লোকে তাই করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেম এবং যিহূদার লোকদের জন্য এই দ্রাক্ষারস ঢেলে দিলাম| আমি যিহূদার রাজা এবং তার নেতাদের এই দ্রাক্ষারস পান করালাম| আমি এমন করেছিলাম কারণ যাতে তারা মরুভূমির মতো শুকিয়ে যায়| জেরুশালেম ও যিহূদা যাতে এমন ভাবে ধ্বংস হয় যা দেখে লোকরা শিস দিয়ে অভিশাপ দিতে পারে| এবং তাই ঘটেছিল বলে যিহূদার এখন এই দুরবস্থা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা এই এই যিরূশালেম, যিহূদার শহরগুলি এবং তার রাজা ও রাজকর্মচারী যেন তারা ধ্বংস ও আতঙ্কজনক হয়, শিশ দেওয়ার পাত্র ও অভিশপ্ত হবে, যেমন তাদের আজকের দিনের র মত।