Jeremiah 25:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন আজ হচ্ছে— মিসরের বাদশাহ্‌ ফেরাউন, তার গোলামেরা, তার কর্মকর্তারা ও তার সমস্ত লোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন অদ্য হইতেছে—মিসর রাজ ফরৌণ, তাহার দাসগণ, তাহার অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর-রাজ ফরৌণ, তাহার দাসগণ, তাহার অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আমি তা খাওয়ালাম মিসরের রাজা ফরৌণ ও তার রাজকর্মচারীদের, তার দেশের নেতাদের ও তার সব লোকদের;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আমি তা খাওয়ালাম মিসরের বাদশাহ্‌ ফেরাউন ও তার রাজকর্মচারীদের, তার দেশের নেতাদের ও তার সব লোকদের;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা পানপাত্র থেকে সুরা পান করেছিল তাদের নামের তালিকা: মিশরের রাজা, সমস্ত পারিষদবর্গ ও রাজ্যের নেতৃবৃন্দ, সমস্ত মিশরবাসী ও মিশরে প্রবাসী বিদেশীরা, উস দেশের রাজন্যবর্গ, ফিলিস্তিয়ার নগরী আসকেলন, গাজা, এক্রোন এবং অসদোদের অবশিষ্ট অংশের সমস্ত রাজারা, ইদোম, মোয়াব ও আম্মোনের অধিবাসীগণ, টায়ার ও সীদোনের রাজন্যবর্গ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত রাজা, দেদান, তেমা ও বুস্‌ নগরীর সকল অধিবাসী, যারা চুল ছোট করে ছাঁটে, আরবদেশের সমস্ত রাজা, মরুভূমির উপজাতিদের রাজপুরুষগণ, সিম্রি, এলাম ও মিডিয়ার সমস্ত রাজা, দূরে বা নিকটে উত্তর দেশের রাজন্যবর্গ এবং পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত জাতি এই পাত্র থেকে একের পর এক সুরাপান করবে। সবশেষে এই পাত্রে পান করবে ব্যাবিলনের রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের রাজা ফরৌণকেও আমি ঐ পেয়ালার দ্রাক্ষারস পান করালাম| রাজার সভাষদ, নেতৃবৃন্দ এবং তার সমস্ত লোকরা প্রভুর রোধর পেয়ালা থেকে দ্রাক্ষারস পান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্যান্য জাতিরাও এটা পান করেছে; মিশরের রাজা ফরৌণ, তার দাসেরা, তার রাজকর্মচারীরা, তার সমস্ত লোকেরা,