Jeremiah 25:26 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং উত্তর দিকের কাছে ও দূরের সমস্ত বাদশাহ্‌, নির্বিশেষে এই সকলে; ভূতলে যত রয়েছে, দুনিয়ার সেসব রাজ্য; আর এদের পরে শেশকের বাদশাহ্‌ পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূরে ও নিকটে স্থিত উত্তর দিকের সব রাজাকে এবং ভূপৃষ্ঠের উপরে স্থিত সমস্ত রাজ্যকে, একের পর অন্য একজনকে পান করালাম। তাদের সবার পান করার পর শেশকের রাজাকেও তা পান করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং উত্তরদিকের নিকটস্থ ও দূরস্থ সমস্ত রাজা, নির্ব্বিশেষে এই সকলে; ভূলতে যত রহিয়াছে, পৃথিবীর সেই সমস্ত রাজ্য; আর ইহাদের পরে শেশকের রাজা পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও মাদীয়দের সমস্ত রাজা; এবং উত্তরদিকের নিকটস্থ ও দূরস্থ সমস্ত রাজা, নির্বিশেষে এই সকলে; ভূতলে যত রহিয়াছে, পৃথিবীর সেই সমস্ত রাজ্য; আর ইহাদের পরে শেশকের রাজা পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাছের ও দূরের একের পর এক উত্তরের সব রাজাদের। মোট কথা, আমি পৃথিবীর সমস্ত জাতিদের তা খাওয়ালাম। এদের সকলের পরে শেশকের, অর্থাৎ বাবিলের রাজাও তা খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাছের ও দূরের একের পর এক উত্তরের সব বাদশাহ্‌দের। মোট কথা, আমি দুনিয়ার সমস্ত জাতিদের তা খাওয়ালাম। এদের সকলের পরে শেশকের, অর্থাৎ ব্যাবিলনের বাদশাহ্‌ও তা খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি উত্তরের রাজাদের কাছে, যারা কাছে এবং দূরে ছিল তাদের কাছে গিয়েছিলাম| একের পর এক রাজাকে আমি ঐ দ্রাক্ষারস পান করালাম| ঐ দ্রাক্ষারসের পেয়ালা থেকে প্রভুর রোধ পান করাবার জন্য আমি পৃথিবীর প্রত্যেকটি রাজ্যে গেলাম| কিন্তু বাবিলের রাজা আর সমস্ত রাজ্যগুলির পরে এই দ্রাক্ষারস পান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তর দিকের কাছের ও অনেক দূরের সমস্ত রাজারা প্রত্যেকে, তাদের ভাই ও পৃথিবীর উপরিতলের সমস্ত রাজ্যগুলি। নির্বিশেষে বাবিলের রাজাও তাদের পরে তা পান করবে।