Jeremiah 25:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তাদেরকে এই কথা বলবে, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্ এই কথা বলেন, তোমরা পান করে মাতাল হয়ে বমি কর এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত তলোয়ারের দরুন পড়ে যাও, আর উঠো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারপর তুমি তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: পান করো, মত্ত হও ও বমি করো। আর আমি যে বিপক্ষের তরোয়াল প্রেরণ করব, তার জন্য পতিত হও, আর উঠো না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহাদিগকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন কর, এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়্গ প্রযুক্ত পতিত হও, আর উঠিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহাদিগকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন কর, এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়্গ প্রযুক্ত পতিত হও, আর উঠিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “তাদের বল যে, ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাদের মধ্যে যুদ্ধ পাঠাচ্ছি; তোমরা আমার ক্রোধের পেয়ালা থেকে খাও, মাতাল হও, বমি কর, পড়ে যাও এবং আর উঠো না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ আমাকে বললেন, “তাদের বল যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, ‘আমি তোমাদের মধ্যে যুদ্ধ পাঠাচ্ছি; তোমরা আমার রাগের পেয়ালা থেকে খাও, মাতাল হও, বমি কর, পড়ে যাও এবং আর উঠো না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন,লোকদের বল, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর তাদের আদেশ করছি, যতক্ষণ না তারা সুরাপানে মত্ত হয়ে উঠবে, বমন করবে, পড়ে যাবে মাটিতে এবং উঠবার শক্তি পর্যন্ত থাকবে না, ততক্ষণ যেন তারা পান করে, কারণ তাদের মাঝে আমি বিধ্বংসী যুদ্ধ পাঠাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, ঐ সমস্ত দেশগুলিকে বলো, সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমার রোধ ভর্ত্তি ঐ দ্রাক্ষারস পান কর এবং তারপর বমি কর| তারপর শুয়ে পড়ো এবং উঠে দাঁড়িও না| কারণ এরপর আমি তোমাদের হত্যা করার জন্য তরবারি পাঠাচ্ছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে বললেন, “এখন তুমি তাদের অবশ্যই বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘পান কর এবং মাতাল হও, তারপর বমি কর, পতিত হও এবং তরোয়ালের সামনে উঠে দাড়াবে না, যা আমি তোমাদের মধ্যে পাঠাচ্ছি’।