Jeremiah 25:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তারা তোমার হাত থেকে পান করার জন্য পাত্রটি গ্রহণ করতে অসম্মত হয়, তবে তাদের বলবে, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমাদের অবশ্যই তা পান করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা যদি তোমার হাত থেকে ওই পানপাত্র নিয়ে পান করতে না চায়, তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের অবশ্যই পান করতে হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তাহারা তোমার হস্ত হইতে পানার্থে পাত্রটী গ্রহণ করিতে অসম্মত হয়, তবে তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদিগকে অবশ্য পান করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তাহারা তোমার হস্ত হইতে পানার্থে পাত্রটি গ্রহণ করিতে অসম্মত হয়, তবে তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদিগকে অবশ্য পান করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা যদি তোমার হাত থেকে পেয়ালা নিয়ে খেতে অস্বীকার করে তবে তাদের বলবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘তোমাদের খেতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা যদি তোমার হাত থেকে পেয়ালা নিয়ে খেতে অস্বীকার করে তবে তাদের বলবে যে, আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘তোমাদের খেতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যদি তোমার হাত থেকে পানপাত্র নিয়ে সুরাপান না করে, তাহলে তাদের বল যে একদিন না একদিন তাদের পান করতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার হাত থেকে ঐ দ্রাক্ষারস পান করতে যে সমস্ত লোকরা অস্বীকার করবে তাদের বলবে, ‘প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন: প্রকৃতপক্ষে তোমরা এই পেয়ালার দ্রাক্ষারস পান করবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা ঘটবে যে, যদি তারা তোমার হাত থেকে পেয়ালা নিয়ে পান করতে অস্বীকার করে, তবে তুমি তাদের বলবে যে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা অবশ্যই এটা খাবে।