Jeremiah 25:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেখ, আমার নাম যার উপরে কীর্তিত হয়েছে, আমি প্রথমত সেই নগরের অমঙ্গল করি; আর তোমরা কি নিতান্তই অদণ্ডিত থাকবে? তোমরা অদণ্ডিত থাকবে না; কারণ আমি দুনিয়া-নিবাসীমাত্রের বিরুদ্ধে তলোয়ার আহ্বান করবো, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো আমার নামে আখ্যাত এই নগরের উপরে আমার বিপর্যয় নিয়ে আসা শুরু করলাম, আর তোমরা কি প্রকৃতই অদণ্ডিত থাকবে? না, তোমরা অদণ্ডিত থাকবে না, কারণ পৃথিবীনিবাসী সকলের উপরে আমি এক তরোয়াল আহ্বান করেছি, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেখ, আমার নাম যাহার উপরে কীর্ত্তিত হইয়াছে, আমি প্রথমতঃ সেই নগরের অমঙ্গল করি; আর তোমরা কি নিতান্তই অদণ্ডিত থাকিবে? তোমরা অদণ্ডিত থাকিবে না; কারণ আমি পৃথিবী-নিবাসীমাত্রের বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, আমার নাম যাহার উপরে কীর্তিত হইয়াছে, আমি প্রথমতঃ সেই নগরের অমঙ্গল করি; আর তোমরা কি নিতান্তই অদণ্ডিত থাকিবে? তোমরা অদণ্ডিত থাকিবে না; কারণ আমি পৃথিবী-নিবাসীমাত্রের বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমার নিজের শহরকেই আমি প্রথমে ধ্বংস করতে যাচ্ছি, তাহলে তোমরা কি শাস্তি না পেয়েই থাকবে? তোমরা শাস্তি পাবেই পাবে, কারণ পৃথিবীর সব লোকদের বিরুদ্ধে আমি যুদ্ধ ডেকে আনছি। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমার নিজের শহরকেই আমি প্রথমে ধ্বংস করতে যাচ্ছি, তাহলে তোমরা কি শাস্তি না পেয়েই থাকবে? তোমরা শাস্তি পাবেই পাবে, কারণ দুনিয়ার সব লোকদের বিরুদ্ধে আমি যুদ্ধ ডেকে আনছি। আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নিজের নগরী থেকে ধ্বংসকার্য শুরু করব। তারা কি ভেবেছে যে তারা অদণ্ডিত থাকবে? না, দণ্ড তারা পাবেই। পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমি যুদ্ধ পাঠাচ্ছি, আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার নামাঙ্কিত জেরুশালেম শহরে আমি ইতিমধ্যেই খারাপ ঘটনাগুলি ঘটাচ্ছি| যদি তোমরা ভেবে থাকো যে তোমরা হয়তো শাস্তি পাবে না, তাহলে ভুল ভাববে| শাস্তি তোমরাও পাবে| পৃথিবীর সমস্ত মানুষকে আমি তরবারির দ্বারা আক্রমণ করব|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, যে শহরকে আমার নাম ডাকা হয়, সেখানে আমি ক্ষয়ক্ষতি আনি, আর তোমরা কি শাস্তিমুক্ত থাকবে? তোমরা মুক্ত থাকবে না, কারণ পৃথিবীর সমস্ত বাসিন্দাদের বিরুদ্ধে আমি তরোয়াল ডেকে আনছি!’ এটা বাহিনীগণের সদাপ্রভু বলেন।