Jeremiah 25:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার প্রান্ত পর্যন্ত শোরগোল প্রতিধ্বনিত হবে, কেননা জাতিদের সঙ্গে মাবুদের ঝগড়া আছে; তিনি সমস্ত মানুষের বিচার করবেন; যারা দুষ্ট, তাদেরকে তিনি তলোয়ারের হাতে তুলে দেবেন, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কলরব পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত প্রতিধ্বনিত হবে, কারণ সদাপ্রভু সব জাতির বিরুদ্ধে অভিযোগ আনবেন; তিনি সব জাতির বিচার করবেন এবং দুষ্টদের তরোয়ালের মুখে ফেলবেন,’ ” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত নির্ঘোষ ব্যাপিবে, কেননা জাতিগণের সহিত সদাপ্রভুর বিবাদ আছে; তিনি মর্ত্ত্যমাত্রের বিচার করিবেন; যাহারা দুষ্ট, তাহাদিগকে তিনি খড়্‌গে সমর্পণ করিবেন, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর প্রান্ত পর্যন্ত নির্ঘোষ ব্যাপিবে, কেননা জাতিগণের সহিত সদাপ্রভুর বিবাদ আছে; তিনি মর্ত্যমাত্রের বিচার করিবেন; যাহারা দুষ্ট, তাহাদিগকে তিনি খড়্‌গে সমর্পণ করিবেন, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর শেষ সীমা পর্যন্ত সেই শব্দ শোনা যাবে, কারণ সদাপ্রভু জাতিদের বিরুদ্ধে নালিশ আনবেন। তিনি সমস্ত মানুষের বিচার করবেন এবং তলোয়ারের হাতে দুষ্টদের তুলে দেবেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সেই শব্দ শোনা যাবে, কারণ মাবুদ জাতিদের বিরুদ্ধে নালিশ আনবেন। তিনি সমস্ত মানুষের বিচার করবেন এবং তলোয়ারের হাতে দুষ্টদের তুলে দেবেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে তার প্রতিধ্বনি। জাতিগণের বিরুদ্ধে প্রভু পরমেশ্বর অভিযোগ আনবেন, তিনি সমস্ত লোককে এনে দাঁড় করাবেন বিচারের কাঠগড়ায়, দুর্জনকে দেবেন মৃত্যুদণ্ড–—প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর সমস্ত লোকের মধ্যে এই আওয়াজ ছড়িয়ে পড়লো| এটা কিসের আওয়াজ? প্রভু সমস্ত দেশের মানুষদের শাস্তি দিচ্ছেন| লোকের বিরুদ্ধে প্রভু তার যুক্তি দেখাচ্ছেন| তিনি তাদের বিচার করেছেন এবং এখন তিনি সমস্ত অসৎ‌ লোকদের একটি তরবারি দিয়ে হত্যা করছেন|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত একটি শব্দ আসে, কারণ সদাপ্রভু জাতিদের বিরুদ্ধে একটি নালিশ আনতে চলেছেন। তিনি সমস্ত মানুষের বিচার করবেন। তিনি তরোয়ালের হাতে দুষ্টদের তুলে দেবেন’।”