Jeremiah 25:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হবে এবং দুনিয়ার প্রান্ত থেকে প্রচণ্ড ঘূর্ণিবায়ু উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “দেখো! এক জাতি থেকে অন্য জাতির উপরে বিপর্যয় ছড়িয়ে পড়ছে; পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে এক শক্তিশালী ঝড়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণ্যবায়ু উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণবায়ু উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “দেখ, এক জাতি থেকে আর এক জাতিতে বিপদ ছড়িয়ে পড়ছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা ভীষণ ঝড় উঠছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “দেখ, এক জাতি থেকে আর এক জাতিতে বিপদ ছড়িয়ে পড়ছে; দুনিয়ার শেষ সীমা থেকে একটা ভীষণ ঝড় উঠছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, এক এক করে প্রতিটি জাতির উপর নেমে আসবে চরম বিপর্যয়। পৃথিবীর প্রান্ত সীমায় জমছে প্রচণ্ড ঝড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান যা বলেছেন তা হল: “শীঘ্রই এক দেশ থেকে আর এক দেশে বিপর্যয় ছড়িয়ে পড়বে| ভয়ঙ্কর ঝড়ের মতো সেই প্রলয় পৃথিবীর বহু দূরে দূরে ছড়িয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, এক জাতি থেকে আর এক জাতিতে বিপদ ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর শেষ সীমানা থেকে ভীষণ ঝড় শুরু হচ্ছে।”