Jeremiah 25:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেড়ার রাখালেরা, তোমরা হাহাকার ও কান্নাকাটি কর; ভেড়া পালের নেতৃবর্গ, তোমরা ধূলিতে লুণ্ঠিত হও, কেননা তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হবার সময় এসে পড়েছে; আর তোমরা সুন্দর একটি পাত্রের মত পড়ে গিয়ে চুরমার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে পালকেরা, তোমরা কাঁদো ও বিলাপ করো; পালের নেতারা, তোমরা ধুলোয় গড়াগড়ি দাও। কারণ তোমাদের হত্যা করার সময় এসে পড়েছে; তোমরা পড়ে চুরমার হওয়া কোনো সুন্দর পাত্রের মতো চারদিকে পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষপালকগণ, তোমরা হাহাকার ও ক্রন্দন কর; মেষাগ্রগামিগণ, তোমরা ধূলিতে লুণ্ঠিত হও, কেননা তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হইবার সময় আসিয়া পড়িয়াছে; আর তোমরা মনোহর পাত্রের ন্যায় পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষপালকগণ, তোমরা হাহাকার ও ক্রন্দন কর; মেষাগ্রগামিগণ, তোমরা ধূলিতে লুন্ঠিত হও, কেননা তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হইবার সময় আসিয়া পড়িয়াছে; আর তোমরা মনোহর পাত্রের ন্যায় পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে পালকেরা, তোমরা কাঁদ, বিলাপ কর; হে পালের নেতারা, তোমরা ধুলায় গড়াগড়ি দাও, কারণ তোমাদের জবাই করে ফেলবার সময় এসেছে; তোমরা সুন্দর একটা মাটির পাত্রের মত চুরমার হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে রাখালেরা, তোমরা কাঁদ, বিলাপ কর; হে পালের নেতারা, তোমরা ধূলায় গড়াগড়ি দাও, কারণ তোমাদের জবাই করে ফেলবার সময় এসেছে; তোমরা সুন্দর একটা মাটির পাত্রের মত চুরমার হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নেতৃবৃন্দ, কাঁদো, আমার প্রজাদের পালকবৃন্দ চীৎকার করে কাঁদো তোমরা! শোক কর, ধূলায় গড়াগড়ি দাও। তোমাদের নিহত হবার সময় আসন্ন, ভেড়ার মত তোমাদের বধ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষপালকরা (নেতারা) তোমরা মেষদের (লোকদের) নেতৃত্ব দেবে| মহান নেতৃবৃন্দ এবার কাঁদতে শুরু করো| মেষদের (মানুষদের) নেতারা যন্ত্রণায় মাটিতে ছটফট করো| কেন? কারণ এখন তোমাদের জবাই করার সময় এসেছে| আমি তোমাদের ছড়িয়ে দেব, ঠিক যেমন একটি মাটির পাত্র ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে তেমন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষপালকেরা, কাঁদ, সাহায্যের জন্য চিত্কার কর! মাটিতে গড়াগড়ি দাও, হে পালের নেতারা। কারণ তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হবার দিন এসেছে। তোমরা বাছাই করা ভেড়ার মত পতিত হবে।