Jeremiah 25:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেড়ার রাখালদের পলায়ন-স্থান কিংবা ভেড়ার আগে গমনকারীদের উত্তরণ-স্থান থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পালকদের পালানোর কোনো স্থান থাকবে না, পালের নেতাদের পালানোর কোনো জায়গা থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষপালকদের পলায়ন-স্থান কিম্বা মেষাগ্রগামীদের উত্তরণ-স্থান থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষপালকদের পলায়ন-স্থান কিম্বা মেষাগ্রগামীদের উত্তরণ-স্থান থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পালকদের পালাবার উপায় থাকবে না; পালের নেতারা কোথাও চলে যেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পালকদের পালাবার উপায় থাকবে না; পালের নেতারা কোথাও চলে যেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পালাবার কোনও রাস্তা থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে মেষপালকদের লুকানোর কোন জায়গা থাকবে না| ঐ নেতারা পালাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষপালকদের আশ্রয় থাকবে না; পালের নেতারা রেহাই পাবে না।