Jeremiah 25:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেড়ার রাখালদের ক্রন্দনের আওয়াজ ও ভেড়ার আগে গমনকারীদের হাহাকার শোনা যাচ্ছে, কেননা মাবুদ তাদের চরাণি-স্থান উচ্ছিন্ন করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই পালকদের কান্নার রব শোনো, পালের নেতাদের বিলাপের রব শোনো, কারণ সদাপ্রভু তাদের পালের চারণভূমি ধ্বংস করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষপালকদের ক্রন্দনের শব্দ ও মেষাগ্রগামীদের হাহাকার শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু তাহাদের চরাণি-স্থান উচ্ছিন্ন করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষপালকদের ক্রন্দনের শব্দ ও মেষাগ্রগামীদের হাহাকার শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু তাহাদের চরাণি-স্থান উচ্ছিন্ন করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পালকদের কান্না আর পালের নেতাদের বিলাপ শোন, কারণ সদাপ্রভু তাদের চারণ ভূমি নষ্ট করে ফেলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পালকদের কান্না আর পালের নেতাদের বিলাপ শোন, কারণ মাবুদ তাদের চারণ ভূমি নষ্ট করে ফেলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্দশায় জর্জরিত হয়ে তোমরা গুমরাবে, কাঁদবে। কারণ প্রভু পরমেশ্বর নিদারুণ ক্রোধে তোমাদের জাতিকে ধ্বংস করেছেন এবং তোমাদের শান্তিপূর্ণ দেশকে পরিণত করেছেন ধ্বংসস্তূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শুনতে পাচ্ছি মেষপালকরা চিৎকার করছে| কান্নাকাটি করছে| প্রভু তাদের গোচারণ ভূমিগুলি (দেশ) ধ্বংস করছেন| প্রভু রুদ্ধ হয়েছেন বলে এগুলো ঘটছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষপালকদের চিত্কারের শব্দ আর পালের নেতাদের হাহাকার শোন, কারণ সদাপ্রভু তাদের চারণ ভূমি নষ্ট করেছেন।