Jeremiah 25:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তাঁর সমস্ত গোলাম নবীদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন, খুব ভোরে উঠে পাঠিয়েছেন, কিন্তু তোমরা শোন নি, শুনবার জন্য কানও দেয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভু যদিও তাঁর দাস ভাববাদীদের বারবার তোমাদের কাছে প্রেরণ করেছেন, তোমরা কিন্তু তাদের কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইয়াছেন, প্রত্যূষে উঠিয়া পাঠাইয়াছেন, কিন্তু তোমরা শুন নাই, শুনিবার জন্য কর্ণপাতও কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইয়াছেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইয়াছেন, কিন্তু তোমরা শুন নাই, শুনিবার জন্য কর্ণপাতও কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভু যদিও তাঁর সব দাসদের, অর্থাৎ নবীদের বার বার তোমাদের কাছে পাঠিয়েছিলেন তবুও তোমরা শোন নি কিম্বা মনোযোগও দাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ যদিও তাঁর সব গোলামদের, অর্থাৎ নবীদের বার বার তোমাদের কাছে পাঠিয়েছিলেন তবুও তোমরা শোন নি কিংবা মনোযোগও দাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের ক্রমাগত তোমাদের কাছে পাঠানো সত্ত্বেও তাঁর কথা তোমরা শোননি, মনোযোগ দাওনি তাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তার ভৃত্যদের ও ভাববাদীদের বার বার পাঠানো সত্ত্বেও, তোমরা, তারা কি বলেছিল তা শোননি এবং তাদের দিকে মনোযোগ দাওনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর সমস্ত ভাববাদী দাসদের তোমাদের কাছে পাঠিয়েছেন। তাঁরাও আগ্রহী ছিলেন, কিন্তু তোমরা শোনো নি বা মনোযোগ দাওনি।